হোম > বিশ্ব > চীন

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভয়াবহ বর্ষণ, নিহত ১

নিখোঁজ রয়েছেন ১৭ জন

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রবল বর্ষণ ও আকস্মিক বন্যায় একজন নিহত এবং আরো ১৭ জন নিখোঁজ রয়েছেন। রোববার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার গভীর রাত থেকে রোববার সকাল পর্যন্ত চীনের ইয়ংচুয়ান জেলায় টানা ভারী বৃষ্টিপাত হয়। এতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। উদ্ধারকর্মীরা নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে অভিযান চালাচ্ছেন।

স্থানীয় প্রশাসনের তথ্যমতে, একটি সড়ক এলাকায় মাত্র দুই ঘণ্টায় সর্বোচ্চ ২৯৬ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম সর্বোচ্চ। অতিবৃষ্টির কারণে সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে এবং বেশ কয়েকটি এলাকায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় জরুরি উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সতর্কতা জারি রয়েছে।

সূত্র: সিএনএন

এআরবি

রৌমারীতে খাদ্যগুদাম কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ

পবিপ্রবিতে জাতীয় মৎস্যপক্ষ উদযাপিত, র‍্যালি ও পোনা অবমুক্ত

রায়গঞ্জে বিএনপির সংসদ সদস্যের গাড়িতে হামলার ঘটনায় ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন

‘বিশ্বাসঘাতকতা’ করছে বিজেপি সরকার, ফের রাস্তায় নামছে ককরোচ পার্টি

ছায়া মন্ত্রিসভার প্রশিক্ষণ চলছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ

টেকনাফে বিদেশি এসএমজি ও ৩২৭ রাউন্ড গুলি উদ্ধার, রোহিঙ্গা তরুণী গ্রেপ্তার

৪৫ ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করল ইরান

প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া আইডি, প্রতারক গ্রেপ্তার

পর্যটনকেন্দ্র চর হেয়ার থেকে বালু উত্তোলনের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

নবীনগরে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা ও লুটপাটের অভিযোগ