হোম > বিশ্ব > চীন

আগের চেয়ে ভালো হবে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক: ট্রাম্প

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: আল-জাজিরা

চীনের রাজধানী বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত আশাবাদী সুর ব্যক্ত করেছেন।

তিনি দৃঢ়তার সঙ্গে বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক আগের যেকোনো সময়ের চেয়ে ভালো হবে।’

বৈঠকের প্রারম্ভিক বক্তব্যে ট্রাম্প নিজের সফরসঙ্গী মার্কিন প্রতিনিধিদলের প্রশংসা করেন। তিনি জানান, এই দলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা রয়েছেন।

শি জিনপিংকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, ‘আপনার সঙ্গে থাকাটা সম্মানের বিষয়। আপনার বন্ধু হতে পারাটা বড় সম্মানের এবং আমার বিশ্বাস, যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক এখন থেকে আগের চেয়ে অনেক ভালো হবে।’

ট্রাম্প আরো বলেন, তাদের এই শীর্ষ সম্মেলন নিয়ে পুরো যুক্তরাষ্ট্রে আলোচনা চলছে এবং তিনি শি জিনপিংয়ের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনার অপেক্ষায় রয়েছেন।

সূত্র: আলজাজিরা

এএম

ডারউইন আনন্দ দিয়েছে, ম্যাকাই বাস্তবতা জানাল

বিশ্ববাজারে কমল তেলের দাম

গাজায় বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরাইলি হামলা, দুই ভাই নিহত

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নেই চীন-রাশিয়া

ইরানকে চাপে ফেলতে মিত্রদের ওপর নির্ভর করছে যুক্তরাষ্ট্র

ইরানের সব অর্থনৈতিক পথ বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র

ইরাকে মিলিশিয়াদের অস্ত্র নিয়ন্ত্রণে নিচ্ছে সরকার

টিভির পর্দায় শ্রীলঙ্কা-ভারতের মধ্যকার লাল বলের লড়াই

টপ নিউজ: চার বন্ধু রাষ্ট্রের দূতাবাসে হামলার হুমকি

ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ প্রায় এক লাখ কোটি টাকা