হোম > বিশ্ব > ইউরোপ

তুরস্কের আকাশসীমায় চতুর্থ ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিহত করল ন্যাটো

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

তুরস্কের আকাশসীমায় প্রবেশ করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে ন্যাটো। পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন করা ন্যাটোর বিমান প্রতিরক্ষা ব্যবস্থার গুলিতে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত হয়। খবর আলজাজিরার

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি ছিল চতুর্থ দফার আক্রমণ। এর আগে চলতি মাসের শুরুতে ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা আরো তিনটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছিল। এ কারণে ইতোমধ্যে আঙ্কারা তেহরানের কাছে কড়া প্রতিবাদ ও সতর্কতা জানিয়েছিল।

তেহরান অবশ্য আগের তিনটি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছে এবং জানিয়েছে, তারা এ ধরনের কোনো উৎক্ষেপণের অনুমতি দেয়নি।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের ভূখণ্ডের দিকে আসা যেকোনো হুমকির বিরুদ্ধে দৃঢ়ভাবে এবং কোনো দ্বিধা ছাড়াই সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি

বিআইএফএফএলের সিইওকে নির্যাতনের মামলায় সালমান এফ রহমানের জামিন

ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি চালুর সম্ভাবনা যাচাইয়ে নির্দেশ

ঈদগাঁওয়ে সরঞ্জামসহ ১২ মাদকসেবী আটক

‘ভারতে গোয়ালঘরে’ স্কুল দেখতে গিয়ে হামলার শিকার ককরোচ পার্টি

হালাল পণ্যের মান নির্ধারণ ও সনদ প্রদান এখন ধর্ম মন্ত্রণালয়ের আওতায়

মির্জাগঞ্জে ছাত্রদলের কমিটি গঠনের এক সপ্তাহ পর বাতিল

দৌলতখানে নার্সের টানাহেঁচড়ায় নবজাতকের মৃত্যু

লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায়

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী