হোম > বিশ্ব > ইউরোপ

যুক্তরাজ্যের আরএএফ ঘাঁটিতে পৌঁছেছে মার্কিন বোমারু বিমান

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

গত ৭২ ঘণ্টায় যুক্তরাজ্যের গ্লস্টারশায়ারের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে বিমান চলাচল উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে তাদের কিছু ভারী বোমারু বিমান মোতায়েন করেছে।

আজ সকালে তিনটি বি-৫২ বোমারু বিমান সেখানে অবতরণ করেছে। মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাতের সময় যুক্তরাজ্যে প্রথমবারের মতো বি-৫২ দেখা গেল।

১৯৫০-এর দশকে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীতে যুক্ত হওয়া এই বোমারু বিমানগুলো ভিয়েতনাম থেকে আফগানিস্তান পর্যন্ত বিভিন্ন যুদ্ধে ব্যবহৃত হয়েছে।

কিছু বি-৫২ যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক কমান্ডের অংশ, যার অর্থ এগুলো পারমাণবিক অস্ত্র বহন করতে পারে।

এই সুপারসনিক বিমানগুলো দীর্ঘ পথ অতিক্রম করতে পারে এবং সর্বোচ্চ ২৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম।

ফেয়ারফোর্ড ঘাঁটিতে ১০ হাজার ফুট দীর্ঘ রানওয়ে রয়েছে, যা এই বিশাল আকারের বিমানের জন্য উপযোগী।

এসব বিমান দেখতে ঘাঁটির চারপাশে অনেক সাংবাদিক ও স্থানীয়রা জড়ো হয়েছেন।

সূত্র: বিবিসি

নির্বাচনে পরাজয়ের পর ক্ষমতা ধরে রাখতে অভ্যুত্থানের চেষ্টা নেতানিয়াহুর

ফ্রান্সে রাজপথে সাড়ে পাঁচ লাখ মানুষ, বাজেট নিয়ে চাপে সরকার

ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভের ডাক, মাঠে নামছেন ৭ লাখের বেশি মানুষ

জার্মানিতে জেন-জি বিক্ষোভে উগ্রপন্থিদের অনুপ্রবেশের অভিযোগ সরকারের

ফ্রি প্যালেস্টাইন কনসার্ট শেষ করলেন শিল্পী ম্যাকলমোর

রাশিয়া ও ইউক্রেনের জরুরি সতর্কতা অ্যাপে সাইবার হামলা

তুরস্ক সফরে গিয়ে আয়া সোফিয়ায় নামাজ পড়তে চান লন্ডনের মেয়র সাদিক খান

ইতালিতে সরকারের সামরিক ব্যয় কমিয়ে জনসেবায় বিনিয়োগের দাবি

ইরান যুদ্ধের প্রভাব, তলানিতে জার্মানির গ্যাসের মজুত

জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ফ্রান্স, গ্রেপ্তার ৫৬৫