হোম > বিশ্ব > ইউরোপ

ইরানে ইসরাইল-যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় যা বলল পাকিস্তান-নরওয়ে-বেলজিয়াম

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইরানের ওপর ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার পর আন্তর্জাতিক মহলে প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে বিভিন্ন দেশ। পাকিস্তান, নরওয়ে ও বেলজিয়াম কড়া ভাষায় উদ্বেগ ও সমালোচনা প্রকাশ করেছে এবং কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইরানের বিরুদ্ধে “অযাচিত হামলার” তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি অবিলম্বে উত্তেজনা বন্ধের আহ্বান জানিয়ে সংকটের শান্তিপূর্ণ ও আলোচনার মাধ্যমে সমাধানের জন্য জরুরি ভিত্তিতে কূটনৈতিক প্রচেষ্টা পুনরায় শুরু করার কথা বলেন।

নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ বলেছেন, ইসরাইল হামলাটিকে প্রতিরোধমূলক বলে দাবি করলেও এটি আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তার মতে, প্রতিরোধমূলক হামলার ক্ষেত্রে অবিলম্বে আসন্ন হুমকি থাকা আবশ্যক।

বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রিভোট বলেছেন, “ইরানি জনগণকে তাদের সরকারের পছন্দের মূল্য দিতে হবে না।” তিনি দুঃখ প্রকাশ করে বলেন, কূটনৈতিক প্রচেষ্টা আগে থেকেই আলোচনার মাধ্যমে সমাধানের দিকে নিয়ে যেতে পারেনি।

তিন দেশই সামরিক উত্তেজনা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংলাপ ও কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছে।

নিউজিল্যান্ডের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে ক্ষমতাসীন ন্যাশনাল পার্টি

ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা

নির্বাচনে পরাজয়ের পর ক্ষমতা ধরে রাখতে অভ্যুত্থানের চেষ্টা নেতানিয়াহুর

ফ্রান্সে রাজপথে সাড়ে পাঁচ লাখ মানুষ, বাজেট নিয়ে চাপে সরকার

ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভের ডাক, মাঠে নামছেন ৭ লাখের বেশি মানুষ

জার্মানিতে জেন-জি বিক্ষোভে উগ্রপন্থিদের অনুপ্রবেশের অভিযোগ সরকারের

ফ্রি প্যালেস্টাইন কনসার্ট শেষ করলেন শিল্পী ম্যাকলমোর

রাশিয়া ও ইউক্রেনের জরুরি সতর্কতা অ্যাপে সাইবার হামলা

তুরস্ক সফরে গিয়ে আয়া সোফিয়ায় নামাজ পড়তে চান লন্ডনের মেয়র সাদিক খান

ইতালিতে সরকারের সামরিক ব্যয় কমিয়ে জনসেবায় বিনিয়োগের দাবি