হোম > বিশ্ব > ইউরোপ

সহিংসতা হলেও জেন-জিদের বিক্ষোভের পক্ষে জার্মানির আইনমন্ত্রী

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

জার্মানিতে জেন-জি (জেনারেশন জেড) বিক্ষোভে সহিংসতার ঘটনা ঘটলেও তরুণদের নিজেদের অধিকার ও দাবি নিয়ে রাজপথে নামার অধিকারের পক্ষে অবস্থান নিয়েছেন দেশটির আইনমন্ত্রী স্টেফানি হুবিগ। তিনি বলেছেন, শিক্ষা ও সামাজিক ন্যায়বিচারের দাবিতে বিক্ষোভ করা তরুণদের গণতান্ত্রিক অধিকার।

জার্মান সংবাদমাধ্যম নয়য়ে ওসনাব্রুকার সাইটুংকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বিক্ষোভকারীদের বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশই শান্তিপূর্ণ ছিল। যেসব বিষয়ে তরুণদের উদ্বেগ রয়েছে, সেসব নিয়ে বিক্ষোভ করার অধিকার তাঁদের রয়েছে।’

প্রতিবেশী ফ্রান্সের পরিস্থিতির সঙ্গে জার্মানির বিক্ষোভের তুলনা করতেও রাজি নন হুবিগ। ফ্রান্সে সাম্প্রতিক বিক্ষোভে ব্যাপক দাঙ্গা ও সহিংসতার ঘটনা ঘটেছে।

তবে বিক্ষোভের সময় লুটপাট এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলাকে গুরুতর অপরাধ বলে উল্লেখ করেছেন তিনি। পুলিশ ও অন্যান্য জরুরি সেবাকর্মীদের ওপর হামলার ঘটনায় আরও কঠোর শাস্তির বিধান রেখে একটি আইন প্রণয়নের কাজ করছেন বলেও জানান আইনমন্ত্রী।

এদিকে দুই সপ্তাহ পর জার্মানিতে নতুন করে বিক্ষোভের কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচির ওপর সার্বিক নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করেছেন হুবিগ। তাঁর মতে, এমন নিষেধাজ্ঞা দেওয়া হলে তা হবে ‘সম্পূর্ণ ভুল বার্তা’।

তিনি বলেন, ‘আমরা সব সময়ই চাই তরুণেরা রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ নিক। উন্নত শিক্ষা ও সামাজিক ন্যায়বিচারের দাবিতে তরুণদের রাজপথে নামার অধিকার রয়েছে।’

হুবিগ জার্মানির মধ্য-বামপন্থী সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (এসপিডি) সদস্য। দলটি দেশটির রক্ষণশীল নেতৃত্বাধীন জোট সরকারের অন্যতম অংশীদার।

সূত্র: ডয়েচে ভেলে

নিউজিল্যান্ডের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে ক্ষমতাসীন ন্যাশনাল পার্টি

ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা

নির্বাচনে পরাজয়ের পর ক্ষমতা ধরে রাখতে অভ্যুত্থানের চেষ্টা নেতানিয়াহুর

ফ্রান্সে রাজপথে সাড়ে পাঁচ লাখ মানুষ, বাজেট নিয়ে চাপে সরকার

ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভের ডাক, মাঠে নামছেন ৭ লাখের বেশি মানুষ

জার্মানিতে জেন-জি বিক্ষোভে উগ্রপন্থিদের অনুপ্রবেশের অভিযোগ সরকারের

ফ্রি প্যালেস্টাইন কনসার্ট শেষ করলেন শিল্পী ম্যাকলমোর

রাশিয়া ও ইউক্রেনের জরুরি সতর্কতা অ্যাপে সাইবার হামলা

তুরস্ক সফরে গিয়ে আয়া সোফিয়ায় নামাজ পড়তে চান লন্ডনের মেয়র সাদিক খান

ইতালিতে সরকারের সামরিক ব্যয় কমিয়ে জনসেবায় বিনিয়োগের দাবি