হোম > বিশ্ব > ইউরোপ

যুক্তরাজ্যকে অবৈধ যুদ্ধে না জড়ানোর আহ্বান ব্রিটিশ নেতার

আমার দেশ অনলাইন

যুক্তরাজ্যের লেবার পার্টির সাবেক নেতা জেরেমি করবিন। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যকে ‘আরেকটি অবৈধ যুদ্ধে’ জড়িত না হওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের লেবার পার্টির সাবেক নেতা জেরেমি করবিন।

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলা বন্ধের দাবিতে শনিবার লন্ডনে বিক্ষোভ চলাকালে তিনি এ আহ্বান জানান।

মার্কিন দূতাবাসের বাইরে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে এক বিবৃতিতে জেরেমি করবিন ২০০৩ সালে ইরাক আক্রমণের বিরুদ্ধে গণবিক্ষোভের কথা উল্লেখ করে বলেন, অনেকেই সেই যুদ্ধের বিরোধিতা করেছিলেন কিন্তু তাদের উপেক্ষা করা হয়েছিল।

বিবৃতিতে বলা হয়েছে, ‘অনেক দিন ধরে যুক্তরাজ্য অন্ধভাবে যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে আসছে, কারণ এটি বিশ্বজুড়ে বিপর্যয়কর হস্তক্ষেপে লিপ্ত। আমরা এখানে সহযোগিতা, সমতা এবং সার্বভৌমত্বের ওপর ভিত্তি করে একটি ভিন্ন পররাষ্ট্র নীতি রক্ষা করতে এসেছি।’ সূত্র: আলজাজিরা

ইরান ইস্যুতে সংলাপের আহ্বান এরদোয়ানের

মধ্যপ্রাচ্য থেকে আরো সেনা প্রত্যাহার জার্মানির

রাশিয়া–ইউক্রেনের মধ্যে নতুন দফায় ৩০০ জন করে যুদ্ধবন্দি বিনিময়

রাশিয়া যেভাবে ইরানকে সহায়তা করছে

ফ্রান্সের ঘাঁটিতে মার্কিন বিমান উপস্থিতির অনুমতি

চুপ থাকলে ইইউ দেশগুলোকে মূল্য দিতে হবে: ইরান

সাইপ্রাসে ড্রোন হামলার পর সামরিক উপস্থিতি বাড়াচ্ছে ইউরোপ

দোহায় একাধিক বিস্ফোরণ, ক্ষেপণাস্ত্র প্রতিহত করছে কাতার

মধ্যপ্রাচ্য থেকে ইউরোপীয় শহরগুলোয় বিশেষ ফ্লাইট চালাবে কাতার এয়ারওয়েজ

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহযোগিতার দাবি নাকচ করল স্পেন