হোম > বিশ্ব > ইউরোপ

ইরানে হামলার প্রতিক্রিয়ায় যা বললেন ফ্রান্সের প্রেসিডেন্ট

আমার দেশ অনলাইন

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা ও ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি সতর্ক করে বলেছেন, এ ধরনের সংঘাত শুরু হওয়ার ফলে “আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক পরিণতি বয়ে আনবে”। খবর আল-জাজিরার।

ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, “বর্তমান উত্তেজনা সকলের জন্য বিপজ্জনক। এটি বন্ধ করতে হবে।” তিনি জোর দিয়ে বলেন, ক্রমবর্ধমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এখন সময়ের দাবি।


ম্যাক্রোঁ আরও জানান, এই গুরুত্বপূর্ণ মুহূর্তে ফ্রান্স তার জাতীয় ভূখণ্ড, নাগরিক এবং মধ্যপ্রাচ্যে থাকা ফরাসি সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে। পাশাপাশি, তিনি বলেন, ফ্রান্স তার নিকটতম অংশীদাররা অনুরোধ করলে তাদের সুরক্ষায় প্রয়োজনীয় সামরিক ও কৌশলগত সম্পদ মোতায়েন করতেও প্রস্তুত রয়েছে।

এদিকে, পাকিস্তান, নরওয়ে ও বেলজিয়াম কড়া ভাষায় উদ্বেগ ও সমালোচনা প্রকাশ করেছে এবং কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে।

নিউজিল্যান্ডের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে ক্ষমতাসীন ন্যাশনাল পার্টি

ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা

নির্বাচনে পরাজয়ের পর ক্ষমতা ধরে রাখতে অভ্যুত্থানের চেষ্টা নেতানিয়াহুর

ফ্রান্সে রাজপথে সাড়ে পাঁচ লাখ মানুষ, বাজেট নিয়ে চাপে সরকার

ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভের ডাক, মাঠে নামছেন ৭ লাখের বেশি মানুষ

জার্মানিতে জেন-জি বিক্ষোভে উগ্রপন্থিদের অনুপ্রবেশের অভিযোগ সরকারের

ফ্রি প্যালেস্টাইন কনসার্ট শেষ করলেন শিল্পী ম্যাকলমোর

রাশিয়া ও ইউক্রেনের জরুরি সতর্কতা অ্যাপে সাইবার হামলা

তুরস্ক সফরে গিয়ে আয়া সোফিয়ায় নামাজ পড়তে চান লন্ডনের মেয়র সাদিক খান

ইতালিতে সরকারের সামরিক ব্যয় কমিয়ে জনসেবায় বিনিয়োগের দাবি