হোম > বিশ্ব > ইউরোপ

গাজা শিশুদের শিল্পকর্মে যুদ্ধের ছাপ, এক খালি ক্যানভাসে হারানো স্বপ্ন

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

যুক্তরাজ্যের ব্রাইটনের ওল্ড প্যালেস্টাইন হাউসে গাজার শিশুদের আঁকা ছবি ও লেখা নিয়ে আয়োজিত এক প্রদর্শনীতে হৃদয়স্পর্শী দৃশ্যের দেখা মিলেছে। নানা আবেগঘন শিল্পকর্মের মাঝে ঝুলছে একটি খালি ক্যানভাস—যা আট বছর বয়সী ফিলিস্তিনি শিশু গাজী রমজানের। খবর মিডল ইস্ট আইয়ের।

গাজী একটি শপিং মলের ছবি আঁকতে চেয়েছিল, যেখানে সে ঘুরে বেড়াবে এবং নিজের পছন্দের জিনিস কিনবে—একটি সাধারণ শিশুসুলভ স্বপ্ন।

২০২৩ সালের অক্টোবরের আগে, বিশ্বের অন্যান্য অংশের মতো গাজাতেও জীবনের যে সাধারণ আনন্দগুলো ছিল, ঠিক সেগুলোই। কিন্তু সে তার মলটি আঁকতে পারেনি। ২০২৪ সালের এপ্রিলে গণহত্যার সময় ইসরাইল তাকে হত্যা করে।


গাজী যা যা আঁকতে চেয়েছিল, তার সব জিনিস তার শিল্পকলার শিক্ষক ক্লিওপেট্রা নাঈম সংগ্রহ করেন এবং ছেলের জন্য শোক কাটিয়ে উঠতে সাহায্য করার জন্য সেগুলো তার মাকে দেন।

নাঈম গাজার তামার ইনস্টিটিউট ফর কমিউনিটি এডুকেশনের সদস্যদের সঙ্গে এক ভার্চুয়াল আলোচনায় এসব কথা বলেন। সেখানে তিনি জানান, চলমান সংঘাতের মধ্যেই মাসার আল আওদা ইলাল বাইত (বাড়ি ফেরার পথ) নামের এই প্রকল্পের মাধ্যমে ফিলিস্তিনি শিশুদের নিয়ে কাজ করা হয়েছে।

প্রদর্শনীটি গাজার শিশুদের জীবনের বাস্তবতা, হারানো স্বপ্ন এবং যুদ্ধের নির্মম প্রভাবকে তুলে ধরছে।

এমএমআর

যুক্তরাষ্ট্রকে বন্ধুত্বের বার্তা দিলেন জার্মান চ্যান্সেলর

হিটলারের মৃত্যু ঘিরে যেসব প্রশ্নের উত্তর মেলেনি আজও

বলিভিয়ায় বাস দুর্ঘটনায় অন্তত ৯ জনের প্রাণহানি

ওপেকে সংকট পরিস্থিতি, ভিয়েনায় বৈঠকে বাড়ছে অনিশ্চয়তা

জার্মানিতে মার্কিন সেনা কমানোর ইঙ্গিত ট্রাম্পের, ইরান ইস্যুতে বাড়ছে উত্তেজনা

উষ্ণতম বছর ২০২৫-এর পর শক্তিশালী এল নিনোর আশঙ্কা ইউরোপে

শোধনাগারগুলোকে জেট ফুয়েল উৎপাদন বাড়ানোর নির্দেশ ব্রিটেনের

রাজা চার্লস একমত যে ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়: ট্রাম্প

আন্তর্জাতিক চোর চক্রের লক্ষ্যবস্তু কোটি ডলারের ‘রেসিং’ কবুতর

অবরোধের মধ্যেও হরমুজ প্রণালি অতিক্রম করল রাশিয়ান ‘সুপারইয়ট’