হোম > বিশ্ব > ইউরোপ

আফগানিস্তান–পাকিস্তান উত্তেজনা: কূটনৈতিক তৎপরতায় তুরস্ক

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

আফগানিস্তান–পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনা ঘিরে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে তুরস্ক। রয়টার্সের বরাতে এক তুর্কি কূটনৈতিক সূত্র জানিয়েছে, শুক্রবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান পাকিস্তান, আফগানিস্তান, কাতার ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক ফোনালাপে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি অবনতির আশঙ্কায় এসব আলোচনা হয়েছে বলে জানা গেছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তুর্কি পররাষ্ট্রমন্ত্রী ফিদানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তারা সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি, বিশেষ করে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার উত্তেজনা নিয়ে মতবিনিময় করেন।

সম্প্রতি দুই দেশের সীমান্তে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে আঞ্চলিক শক্তিগুলোর কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, তুরস্ক, কাতার ও সৌদি আরবের সম্পৃক্ততা ইঙ্গিত দেয় যে, মুসলিম বিশ্বেও বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং উত্তেজনা প্রশমনে বহুপাক্ষিক উদ্যোগের সম্ভাবনা তৈরি হয়েছে।

জনতা ব্যাংকের সংকট কাটাতে রূপরেখা তৈরির নির্দেশ

দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ হবে ৫০০ কিমি এক্সপ্রেসওয়ে

প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনে জরুরি নির্দেশনা

সোবোসলাইয়ের শেষ মুহূর্তের গোলে লিভারপুলের নাটকীয় ড্র

রোমাঞ্চকর জয়ে মারেসকা যুগের শুভসূচনা

গফরগাঁওয়ে তিন মাসে ৬ বার ট্রেন লাইনচ্যুত

স্টার্ক ঝড়ে দুদিনেই টেস্ট শেষ

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের

‘তিন শূন্য দিয়ে লিটনকে বিচার করছি না’

পররাষ্ট্রমন্ত্রীর শূন্যতা পূরণেই হুমায়ূন কবিরকে নিয়োগ