হোম > বিশ্ব > ইউরোপ

উপসাগরীয় অঞ্চলে নজরদারি বিমান ও ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে অস্ট্রেলিয়া

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

পারস্য উপসাগরীয় অঞ্চলের ১২টি দেশ ইরানের সম্ভাব্য হামলার ঝুঁকিতে থাকায় সেখানে দূরপাল্লার সামরিক নজরদারি বিমান ও ক্ষেপণাস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। খবর আলজাজিরার

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানিয়েছেন, রয়্যাল অস্ট্রেলিয়ান বিমান বাহিনী আগামী চার সপ্তাহের জন্য একটি ই-সেভেনএ ওয়েজটেইল নজরদারি বিমান এবং সহায়ক কর্মী মোতায়েন করবে। এই বিমান উপসাগরীয় অঞ্চলের আকাশসীমা পর্যবেক্ষণ ও নিরাপত্তা জোরদারে কাজ করবে।

অস্ট্রেলীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) অনুরোধে এই বিমান মোতায়েন করা হচ্ছে। পাশাপাশি আমিরাতকে উন্নত মাঝারি পাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রও সরবরাহ করা হবে।

প্রধানমন্ত্রী আলবানিজ বলেন, এই মোতায়েন কোনো আক্রমণাত্মক উদ্দেশ্যে নয়, বরং উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর রক্ষণাত্মক সক্ষমতা বাড়ানো এবং আকাশসীমা সুরক্ষিত রাখতে সহায়তা করার জন্য করা হচ্ছে।

তিনি বলেন, অস্ট্রেলিয়া এই অঞ্চলের দেশগুলোকে “সম্মিলিত আত্মরক্ষায়” সহায়তা করবে। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ফোনে কথা বলার পর অস্ট্রেলিয়া এই সামরিক সহায়তার সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছেন আলবানিজ।

মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রায় ১ লাখ ১৫ হাজার অস্ট্রেলিয়ান নাগরিকের নিরাপত্তা, যার মধ্যে ২৪ হাজার সংযুক্ত আরব আমিরাতে বসবাস করেন, এই সামরিক পদক্ষেপ নেওয়ার অন্যতম কারণ বলেও উল্লেখ করেন তিনি।

উজানের ঢলে বাঁধ ভেঙে হবিগঞ্জের ২০ গ্রাম প্লাবিত

সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়া যুবকের লাশ মিলল নির্জন সড়কে

হারিয়ে যেতে বসেছে গ্রামবাংলার চাঁই-শিল্প

এক টুকরো স্বর্ণ বদলে দিল কেনিয়ার গ্রামের চিত্র

মধ্যবর্তী নির্বাচনের পর জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন ট্রাম্প

দ্বৈত নাগরিকত্ব আইনের কার্যকারিতা নিয়ে বিতর্ক

পরিকল্পনাতেই আটকে কর্মসংস্থানের অঙ্গীকার

ইরানের হুমকির পর ক্রিট দ্বীপে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরাল গ্রিস

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জনের প্রাণহানি

ভৈরবে সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা