হোম > বিশ্ব > ইউরোপ

ইরান যুদ্ধের ধাক্কায় যুক্তরাজ্যে বড় ধরনের মুদ্রাস্ফীতির আশঙ্কা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানকে ঘিরে চলমান সংঘাতের কারণে যুক্তরাজ্যে মূল্যস্ফীতির নতুন ঢেউ আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর প্রভাব ইতোমধ্যে ইউরোপের শেয়ারবাজারে দেখা যেতে শুরু করেছে। খবর আলজাজিরার।

সকালে লেনদেন শুরুর পর যুক্তরাজ্যের প্রধান শেয়ারসূচক এফটিএসই-১০০ প্রায় ২০০ পয়েন্ট বা প্রায় ২ শতাংশ কমে যায়। জার্মানির ডিএএক্স সূচকে পতন আরো বেশি, যা প্রায় ২ দশমিক ৩ শতাংশ নেমে যায়।

বাজার বিশ্লেষকদের মতে, সংঘাতের কারণে মূল্যস্ফীতি বাড়তে পারে—এমন আশঙ্কায় বিনিয়োগকারীরা এখন সুদের হার বৃদ্ধির সম্ভাবনা হিসাবের মধ্যে আনছেন।

আগামী সপ্তাহ বা মাসগুলোতে এ বিষয়ে ব্যাংক অব ইংল্যান্ডের সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। সুদের হার বাড়লে ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ির মালিকদের জন্য ঋণ নেওয়া আরও ব্যয়বহুল হয়ে উঠবে।

এদিকে সংকট শুরু হওয়ার পর থেকে যুক্তরাজ্য সরকারের বন্ডের সুদের হারও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর ফলে সরকারের দৈনন্দিন আর্থিক ব্যবস্থাপনা আরও কঠিন হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নির্বাচনে পরাজয়ের পর ক্ষমতা ধরে রাখতে অভ্যুত্থানের চেষ্টা নেতানিয়াহুর

ফ্রান্সে রাজপথে সাড়ে পাঁচ লাখ মানুষ, বাজেট নিয়ে চাপে সরকার

ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভের ডাক, মাঠে নামছেন ৭ লাখের বেশি মানুষ

জার্মানিতে জেন-জি বিক্ষোভে উগ্রপন্থিদের অনুপ্রবেশের অভিযোগ সরকারের

ফ্রি প্যালেস্টাইন কনসার্ট শেষ করলেন শিল্পী ম্যাকলমোর

রাশিয়া ও ইউক্রেনের জরুরি সতর্কতা অ্যাপে সাইবার হামলা

তুরস্ক সফরে গিয়ে আয়া সোফিয়ায় নামাজ পড়তে চান লন্ডনের মেয়র সাদিক খান

ইতালিতে সরকারের সামরিক ব্যয় কমিয়ে জনসেবায় বিনিয়োগের দাবি

ইরান যুদ্ধের প্রভাব, তলানিতে জার্মানির গ্যাসের মজুত

জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ফ্রান্স, গ্রেপ্তার ৫৬৫