হোম > বিশ্ব > ইউরোপ

বিশ্বের প্রথম সৌরবিদ্যুৎচালিত অ্যাম্বুলেন্স তৈরি করেছেন শিক্ষার্থীরা

আমার দেশ অনলাইন

আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসাসেবা পৌঁছে দিতে বিশ্বের প্রথম সৌরবিদ্যুৎচালিত অ্যাম্বুলেন্স তৈরি করেছেন নেদারল্যান্ডসের একদল শিক্ষার্থী। ‘স্টেলা জুভা’ নামের এই বিশেষ অ্যাম্বুলেন্সে সৌর প্যানেল ব্যবহার করা হয়েছে, যা গাড়ি চালানোর পাশাপাশি ভেতরের চিকিৎসা সরঞ্জামেও বিদ্যুৎ সরবরাহ করবে।

আইন্দহোভেন ইউনিভার্সিটি অব টেকনোলজির ২৩ শিক্ষার্থীর একটি দল অ্যাম্বুলেন্সটি তৈরি করেছে। বিদ্যুৎ সরবরাহ সীমিত এমন প্রত্যন্ত এলাকায় জরুরি চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই এর মূল লক্ষ্য। সৌরবিদ্যুৎ ব্যবহারের ফলে প্রচলিত জ্বালানির ওপর নির্ভরতা কমবে এবং বিদ্যুৎবিহীন এলাকাতেও চিকিৎসা সরঞ্জাম চালানো সম্ভব হবে।

অ্যাম্বুলেন্সটিতে এক্স-রে মেশিন, আলট্রাসাউন্ড স্ক্যানার, স্বয়ংক্রিয় বৈদ্যুতিক শক দেওয়ার যন্ত্র (এইডি) এবং জরুরি চিকিৎসার প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম রাখা হয়েছে। ফলে রোগীকে শুধু হাসপাতালে নেওয়ার পরিবর্তে ঘটনাস্থলেই প্রাথমিক পরীক্ষা ও জরুরি চিকিৎসা দেওয়ার সুযোগ তৈরি হবে।

‘স্টেলা জুভা’ দুই আসনের একটি যান। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ১২০ কিলোমিটার। তবে এর মূল গুরুত্ব গতি নয়; বরং দুর্গম ও বিদ্যুৎ-সুবিধাবঞ্চিত এলাকায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার সক্ষমতা।

প্রকল্পটির পরবর্তী ধাপে অ্যাম্বুলেন্সটি কেনিয়ায় পরীক্ষামূলকভাবে চালানোর পরিকল্পনা করা হয়েছে। এ কাজে আফ্রিকার স্বাস্থ্য সংস্থা আমরেফ হেলথ আফ্রিকার সঙ্গে সহযোগিতা করবে নির্মাতা দল।

উদ্ভাবকদের আশা, সফলভাবে পরীক্ষিত হলে সৌরবিদ্যুৎচালিত এই অ্যাম্বুলেন্স আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলের মানুষের জরুরি স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ বাড়াবে। বিশেষ করে যেখানে জ্বালানি ও বিদ্যুতের সংকটের কারণে প্রচলিত অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সরঞ্জাম পরিচালনা কঠিন, সেখানে এটি কার্যকর বিকল্প হয়ে উঠতে পারে।

সূত্র: ইউরোনিউজ ও সিএনএন

ভেনেজুয়েলায় অবাধ নির্বাচনের দাবিতে বিক্ষোভ

প্যারিসে কারফিউয়ের মেয়াদ বাড়ল, দুই শহরে বিক্ষোভ নিষিদ্ধ

ফ্রান্সে বিক্ষোভ নিয়ন্ত্রণে কঠোর ম্যাক্রোঁ, অবৈধ সমাবেশ নিষিদ্ধের ঘোষণা

ইউরোপে বিক্ষোভকারীদের ওপর বাড়ছে গোয়েন্দা নজরদারি

ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের মন্তব্য মূর্খতাপূর্ণ: ম্যাক্রোঁ

নিজ দেশে বিক্ষোভের মধ্যেই আকস্মিক সফরে সৌদি গেলেন ম্যাক্রোঁ

ফ্রান্সে বিক্ষোভ দমনে সেনাবাহিনী মোতায়েন

ফরাসি বিক্ষোভকারীদের নতুন স্লোগান ‘বিসমিল্লাহ’

বিক্ষোভ-লুটপাটের পর মিলানে সেনা মোতায়েন করছে ইতালি

ফ্রান্সের পুলিশ এত সহিংস কেন