হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়া–ইউক্রেনের মধ্যে নতুন দফায় ৩০০ জন করে যুদ্ধবন্দি বিনিময়

আমার দেশ অনলাইন

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শুক্রবার আরও ৩০০ জন করে যুদ্ধবন্দি বিনিময় হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর ফলে বন্দি বিনিময়ের দ্বিতীয় দফায় দুই দেশের মোট ৫০০ সৈন্য নিজ নিজ দেশে ফিরে যেতে পেরেছে।

মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, গত মাসে জেনেভায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার সময় এই বন্দি বিনিময়ের বিষয়ে সমঝোতা হয়েছিল।

যুদ্ধ চলমান থাকলেও দুই দেশের মধ্যে সহযোগিতার যে কয়েকটি ক্ষেত্র রয়েছে, বন্দি বিনিময় তার অন্যতম।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ৩০০ জন রুশ সেনাকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এর বিপরীতে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর ৩০০ জন যুদ্ধবন্দিকে ইউক্রেনের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবারও উভয় দেশ ২০০ জন করে সৈন্য মুক্তি দেয়। ওই বিনিময় প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাত।

এসআর

ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংকট চলছে: আইইএ প্রধান

যুক্তরাষ্ট্র ইরানের জাহাজ আটক করায় শান্তি আলোচনায় অনিশ্চয়তা

নেতানিয়াহুকে গ্রেপ্তারের ইঙ্গিত হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রীর

ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিলো ইইউ

ফিলিস্তিনপন্থিদের ওপর নজর রাখতে অক্সফোর্ডসহ ১২ বিশ্ববিদ্যালয়ে গোয়েন্দা নিয়োগ

যুদ্ধে রাশিয়ার সামরিক সহায়তার খবর অস্বীকার ইরানের

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১

ইসরাইল-গ্রিস-সাইপ্রাস জোট নিয়ে শঙ্কায় মুসলিম বিশ্ব: ফিদান

ইউক্রেনে বন্দুকধারীর হামলায় নিহত ৬, আহত ১৪

হরমুজ প্রণালির নিরাপত্তা পুনরুদ্ধারে সহায়তা করতে প্রস্তুত অস্ট্রেলিয়া