হোম > বিশ্ব > ইউরোপ

মার্কিন আগ্রাসনের আশঙ্কায় রানওয়ে ধ্বংসের প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের চেষ্টা করতে পারেন—এমন আশঙ্কায় দ্বীপটির গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংসের প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ডিআর-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য সংঘর্ষের পরিস্থিতিতে গ্রিনল্যান্ডের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলোর রানওয়ে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল, যাতে মার্কিন বাহিনী সহজে অবতরণ করতে না পারে। একই সঙ্গে আহতদের চিকিৎসার জন্য রক্তের মজুত রাখার প্রস্তুতিও নেওয়া হয়েছিল।

বিবিসি ও ফাইন্যান্সিয়াল টাইমস জানায়, ইউরোপীয় একাধিক কর্মকর্তা এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। যদিও ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক উভয়ই ন্যাটোর সদস্য হলেও, ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড নিয়ে বিরোধ দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে। ট্রাম্প তাঁর দ্বিতীয় মেয়াদে বারবার গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত করার আগ্রহ প্রকাশ করেছেন, যদিও ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের নেতৃত্ব তা প্রত্যাখ্যান করে আসছে।

প্রতিবেদনে আরও বলা হয়, পরিস্থিতি মোকাবিলায় কোপেনহেগেন ইউরোপীয় মিত্রদের—বিশেষ করে ফ্রান্স ও জার্মানি—সমর্থন চেয়েছিল। একই সঙ্গে নর্ডিক দেশগুলোর অংশগ্রহণে একটি যৌথ সামরিক প্রস্তুতিও নেওয়া হয়।

তবে ৩ জানুয়ারি পরিস্থিতি নাটকীয় মোড় নেয়, যখন মার্কিন বাহিনী কারাকাসে এক অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে। এর পর ট্রাম্প গ্রিনল্যান্ড নিয়ে নতুন করে বক্তব্য দিলে ডেনমার্ক সম্ভাব্য সব ঝুঁকি বিবেচনায় নিয়ে প্রস্তুতি জোরদার করে।

পরবর্তীতে ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, নরওয়ে ও সুইডেনের একটি যৌথ সামরিক দল গ্রিনল্যান্ডে মোতায়েন করা হয়। এই কার্যক্রমকে প্রকাশ্যে সামরিক মহড়া হিসেবে দেখানো হলেও, প্রকৃতপক্ষে এটি সম্ভাব্য মার্কিন আগ্রাসনের প্রস্তুতি ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তবে শেষ পর্যন্ত বিশ্ব অর্থনৈতিক ফোরামে ট্রাম্প বলেন, তিনি বলপ্রয়োগ করতে চান না এবং আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে আগ্রহী। তাঁর এই অবস্থানের পর পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার ইঙ্গিত পাওয়া যায়।

এসআর

ঝিনাইদহে পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

নবীজির প্রদর্শিত পথে চলতে ঈদ-ই-মিলাদুন্নবী অনন্য উদাহরণ: রিজভী

মা-বাবাকে মারধর করায় ছেলের ১ বছরের কারাদণ্ড

জবিতে লালমনিরহাটের দরিদ্র শিক্ষার্থীদের ৫ লাখ টাকা সহায়তার ঘোষণা

চুয়াডাঙ্গায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড

হঠাৎ মস্কোতে মার্কিন সামরিক বিমানের অবতরণ ঘিরে রহস্য, নীরব ক্রেমলিন

ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা

পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল

যুক্তরাষ্ট্র-ইরান সংকট সমাধানে নিষেধাজ্ঞা নয়, আলোচনাই একমাত্র পথ: কাতার

নিখোঁজের পাঁচ দিন পর ইজিবাইক চালকের কঙ্কাল উদ্ধার