হোম > বিশ্ব > ইউরোপ

হরমুজ প্রণালিতে যুক্তরাজ্য-ফ্রান্সের যৌথ মিশন নিয়ে যা জানা গেল

আমার দেশ অনলাইন

হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে যৌথ মিশন পরিচালনার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। খবর আলজাজিরার।

এক যৌথ বিবৃতিতে তারা মিশনের তিনটি প্রধান দিক তুলে ধরেন।

প্রথমত, হরমুজ প্রণালিকে নিঃশর্ত, বাধাহীন ও অবিলম্বে পুনরায় উন্মুক্ত করার আহ্বান জানানো হয়েছে। তারা বলেন, কোনো ধরনের সীমাবদ্ধতা বা টোল ছাড়া ট্রানজিটের অধিকার আন্তর্জাতিক বাণিজ্যের ভিত্তি।

দ্বিতীয়ত, নাবিক ও জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)-এর কার্যক্রমের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে। পাশাপাশি শিপিং কোম্পানি, বীমা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে কাজ করে যত দ্রুত সম্ভব কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা চালানো হবে।

তৃতীয়ত, একটি টেকসই যুদ্ধবিরতি চুক্তির পর পরিস্থিতি অনুকূল হলেই যুক্তরাজ্য ও ফ্রান্স একটি স্বাধীন ও সম্পূর্ণ প্রতিরক্ষামূলক বহুজাতিক মিশন গঠনের কথা জানিয়েছে। এই মিশনের লক্ষ্য হবে বাণিজ্যিক জাহাজ সুরক্ষা, শিপিং খাতে আস্থা ফেরানো এবং মাইন অপসারণ কার্যক্রম পরিচালনা করা।

তুরস্কে কূটনৈতিক বৈঠক: এক টেবিলে মিসর, পাকিস্তান ও সৌদি আরব

হরমুজ প্রণালি নিয়ে সতর্ক থাকার আহ্বান আইএমও মহাসচিবের

হরমুজ প্রণালি খোলা রাখা অগ্রগতির ইতিবাচক পদক্ষেপ: জাতিসংঘ মহাসচিব

আশা, স্বপ্ন আর শঙ্কা নিয়ে অভিবাসীদের বৈধ করার প্রক্রিয়া শুরু স্পেনে

হরমুজ মিশনে মিত্রদের একত্রিত করছেন ম্যাক্রোঁ ও স্টারমার

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, শিশুসহ নিহত ১৭

তুরস্কের স্কুল শ্যুটারের হোয়াটসঅ্যাপের ছবিতে মার্কিন গণহত্যাকারীর নাম

রাশিয়ার নতুন হামলায় ইউক্রেনে নিহত ১৪

যুক্তরাজ্য থেকে ইসরাইলগামী সামরিক সরঞ্জাম জব্দ করল বেলজিয়াম

রাশিয়া-ইরানের তেলে দেওয়া ছাড় আর বাড়াচ্ছে না যুক্তরাষ্ট্র