হোম > বিশ্ব > ইউরোপ

ইরানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইউরোপীয় ইউনিয়ন

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ আরো এক বছর বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসব নিষেধাজ্ঞা ২০২৭ সালের ১৩ এপ্রিল পর্যন্ত বহাল থাকবে। খবর আলজাজিরার।

ইইউ কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতায় ভ্রমণ নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ এবং ইরানে এমন সরঞ্জাম রপ্তানিতে নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত রয়েছে—যেগুলো অভ্যন্তরীণ দমন-পীড়নে বা টেলিযোগাযোগ নজরদারিতে ব্যবহার হতে পারে।

বিবৃতিতে আরো বলা হয়েছে এছাড়া ইইউর নাগরিক ও প্রতিষ্ঠানগুলো তালিকাভুক্ত ব্যক্তি ও সংস্থাগুলোর কাছে কোনো ধরনের অর্থ বা সম্পদ সরবরাহ করতে পারবে না।

বিবৃতিতে বলা হয়, বর্তমানে নিষেধাজ্ঞার তালিকায় মোট ২৬২ জন ব্যক্তি ও ৫৩টি সংস্থা রয়েছে। সম্প্রতি তালিকা থেকে একজন মৃত ব্যক্তির নাম বাদ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ইরানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইইউ প্রথম ২০১১ সালে এই নিষেধাজ্ঞা আরোপ করে এবং এরপর থেকে প্রতিবছরই এর মেয়াদ নবায়ন করে আসছে।

ফ্রান্সজুড়ে ৪ লাখ মানুষের বিক্ষোভ দমাতে ৭০ হাজার পুলিশ, গ্রেপ্তার ১ হাজার

ইসলামি শিল্পকলা ভালো লাগে, মুসলিমদের ভালো লাগে না—ইউরোপের দ্বিচারিতা

মুসলমানদের প্রবেশ নিষিদ্ধ করতে চান ট্রাম্পের ঘনিষ্ঠ তারচিনস্কি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ছায়ায় বুলগেরিয়ায় চলছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ

সার্বিয়ায় ক্ষমতাসীন ভুসিসকে চ্যালেঞ্জ জানাচ্ছে ছাত্র আন্দোলন

বিক্ষোভে উত্তাল ইতালি, মিলানে সেনা মোতায়েন

ফ্রান্সের বিক্ষোভে দেখা মিলল স্পাইডারম্যানসহ সব সুপারহিরোর

ফ্রান্সজুড়ে বিক্ষোভে প্রায় ৮ লাখ মানুষ, সাধারণ ধর্মঘটের হুঁশিয়ারি

ইউরোপজুড়ে বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছে জেন-জি, কেন এত ক্ষুব্ধ তরুণেরা

স্পেনে আত্মপরিচয় খুঁজে পাচ্ছেন মুসলিমরা