হোম > বিশ্ব > ইউরোপ

স্পেনের অস্ত্র নিষেধাজ্ঞা সত্ত্বেও লাটভিয়াগামী সাঁজোয়া যানে ইসরাইলি অস্ত্র

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইসরাইলের ওপর স্পেন সরকারের অস্ত্র নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইসরাইলি অস্ত্রব্যবস্থা সংযুক্ত পদাতিক যুদ্ধযান লাটভিয়ায় সরবরাহ শুরু করেছে স্পেনের একটি অস্ত্র নির্মাতা কোম্পানি। বৃহস্পতিবার ইসরাইলি বাণিজ্যিক সংবাদমাধ্যম গ্লোবস এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, স্পেনের মাদ্রিদভিত্তিক জেনারেল ডায়নামিকস ইউরোপিয়ান ল্যান্ড সিস্টেমস-সান্তা বারবারা সিস্তেমাসের (জিডিইএলএস-এসবিএস) কাছ থেকে গত বছর ৮৪টি পদাতিক যুদ্ধযান কেনার আদেশ দেয় লাটভিয়া। এ চুক্তির মূল্য প্রায় ৮০ কোটি ইউরো (৯২ কোটি ৯০ লাখ ডলার)। ২০২৯ সালের মধ্যে সব যান সরবরাহ করার কথা রয়েছে।

মেদনিকস নামে পরিচিত এই পদাতিক যুদ্ধযানগুলোতে ইউটি৩০ এমকে২ নামক এক ধরনের চালকবিহীন টারেট সিস্টেম বসানো হয়েছে, যা ইসরায়েলি অস্ত্র কোম্পানি এলবিট তৈরি করেছে।

গত সপ্তাহে লাটভিয়ার প্রতিরক্ষামন্ত্রী রাইভিস মেলনিস বলেন, পদাতিক যুদ্ধযান সরবরাহ দেশটির প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এসব যান লাটভিয়ার সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করার পাশাপাশি দেশটির জাতীয় সশস্ত্র বাহিনী ও ন্যাটোর মিত্রদের মধ্যে সহযোগিতা বাড়াবে।

উল্লেখ্য, ইসরাইলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের পরও দেশটির তৈরি অস্ত্রব্যবস্থা যুক্ত সামরিক যান লাটভিয়ায় সরবরাহের বিষয়টি স্পেনের অস্ত্র রপ্তানি নীতি নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

মেক্সিকোতে নিখোঁজ শিশুদের খুঁজতে এআইয়ের সহায়তা

আলবেনিয়ায় বিক্ষোভে সহিংসতা, পদত্যাগের দাবি প্রত্যাখ্যান প্রধানমন্ত্রীর

জার্মানির সব রেলস্টেশনে মদ্যপান নিষিদ্ধ

শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল আর্জেন্টিনা, আটক ২৫

ইউক্রেনের ড্রোনের গতি কমানোর পেছনে যুক্তরাষ্ট্র সরকার থাকতে পারে: ইলন মাস্ক

শিশু-কিশোরদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিচ্ছে জার্মানি

ইসরাইলগামী ফ্লাইটে কাজ করতে পারবেন না ৩১ মুসলিমপ্রধান দেশের ক্রু

তুরস্ক থেকে আরো ১৫ সুপারসনিক প্রশিক্ষণ বিমান কিনতে চায় স্পেন

ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, চাপে সরকার

‘নিজেদের ভবিষ্যৎ পুনরুদ্ধারের উপযুক্ত সময় এখনই’