হোম > বিশ্ব > ইউরোপ

সার্বভৌমত্ব নিয়ে আলোচনা নয়, গ্রিনল্যান্ড ইস্যুতে ডেনমার্কের প্রধানমন্ত্রী

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। ছবি: সংগৃহীত

ডেনমার্ক ও গ্রিনল্যান্ড সম্পর্কিত বিষয়গুলোতে কেবল এ দুটি দেশই সিদ্ধান্ত নিতে পারে বলে মন্তব্য করেছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। গ্রিনল্যান্ডের মালিকানা পেতে ‘অবিলম্বে আলোচনা’ শুরু করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প— এ কথা বলার এক দিন পরই একটি বিবৃতি দিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী।

তিনি বলেছেন, ‘আর্কটিকের নিরাপত্তা সমগ্র নেটো জোটের বিষয়। অতএব, এটি নেটোর মহাসচিব এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মধ্যেও আলোচনা হওয়া ভালো এবং স্বাভাবিক। ডেনমার্ক রাজ্য দীর্ঘদিন ধরে নেটোর জন্য আর্কটিকের সঙ্গে তার সম্পৃক্ততা বাড়ানোর জন্য কাজ করে আসছে’।

গ্রিনল্যান্ডের সরকার ও ন্যাটোর সঙ্গে নিয়মিত আলোচনা করছেন বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘ডেনমার্ক রাজ্যের অবস্থান সম্পর্কে ন্যাটো সম্পূর্ণ অবগত। আমরা রাজনৈতিক সবকিছু নিয়ে আলোচনা করতে পারি; নিরাপত্তা, বিনিয়োগ, অর্থনীতি। কিন্তু আমরা আমাদের সার্বভৌমত্ব নিয়ে আলোচনা করতে পারি না। আমাকে জানানো হয়েছে যে এটিও হয়নি।’

মেটে ফ্রেডেরিকসেন বলেন, ‘ডেনমার্ক ও গ্রিনল্যান্ড সম্পর্কিত বিষয়গুলোতে কেবল ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডই সিদ্ধান্ত নিতে পারে।’

তিনি আরো বলেন, ‘ডেনমার্ক রাজ্য মিত্রদের সঙ্গে একটি গঠনমূলক সংলাপে অংশ নিতে চায় যে আমরা কীভাবে আর্কটিকের নিরাপত্তা জোরদার করতে পারি, যার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের গোল্ডেন ডোমও রয়েছে, তবে শর্ত থাকে যে, এটি আমাদের আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা রেখে যাতে করা হয়।’

সূত্র: বিবিসি বাংলা

রুশ-নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় ইউক্রেনের হামলায় নিহত ৩

রুশ হামলার পর ইউক্রেনে ন্যাটো মহাসচিব মার্ক রুটে

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার হামলায় নিহত ২৩

রাশিয়ায় যাত্রীবাহী বাসে ইউক্রেনীয় ড্রোন হামলা, নিহত ৭

আটকের পর ফ্রান্সের বন্দরে পৌঁছেছে রাশিয়া-সংশ্লিষ্ট তেলবাহী ট্যাংকার

যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা সহায়তা ‘অপরিহার্য’: জেলেনস্কি

রাশিয়া রাতভর ৬৫৬টি ড্রোন ও ৭৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে: ইউক্রেন

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১০

৬৬ বছর আকাশে, এবার অবসরে বিশ্বের প্রবীণতম বিমানবালা

ফ্রান্স ও মিত্রদের হাতে রুশ তেলবাহী ট্যাংকার আটক : ম্যাক্রোঁ