হোম > বিশ্ব > ইউরোপ

মাল্টার কাছে উদ্ধার অভিযানে সাগরে ডুবে ১১ অভিবাসীর মৃত্যু

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

মাল্টার উপকূলের আন্তর্জাতিক জলসীমায় উদ্ধার অভিযানের সময় সাগরে পড়ে অন্তত ১১ অভিবাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৫৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মাল্টার কর্তৃপক্ষ।

সোমবার মাল্টার সশস্ত্র বাহিনী জানায়, রোববার সন্ধ্যায় একটি মাছ ধরার জাহাজ থেকে তারা খবর পায় যে মাল্টার পূর্বে প্রায় ৫০ নটিক্যাল মাইল দূরে অভিবাসীবোঝাই একটি নৌকা বিপদের মধ্যে রয়েছে। ঘটনাস্থলটি মাল্টার আঞ্চলিক জলসীমার বাইরে ছিল।

এরপর মাল্টা রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার ওই মাছ ধরার জাহাজসহ আশপাশের অন্যান্য জাহাজকে উদ্ধারকাজে সহযোগিতার নির্দেশ দেয়। তবে উদ্ধার অভিযানের সময় মাছ ধরার জাহাজে ওঠার চেষ্টা করতে গিয়ে কয়েকজন অভিবাসী সাগরে পড়ে যান। পরে ইতালির কোস্ট গার্ডের একটি জাহাজ নিহত ১১ জনের মরদেহ উদ্ধার করে। ইতালীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নৌকাটি লিবিয়া থেকে যাত্রা করেছিল।

মাল্টার স্বরাষ্ট্রমন্ত্রী ও নিরাপত্তাবিষয়ক মন্ত্রী গ্লেন বেডিংফিল্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন, প্রত্যেক প্রাণহানিই অত্যন্ত মর্মান্তিক। মানবপাচারকারীদের বিরুদ্ধে ইউরোপকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে এবং ভবিষ্যতে এমন ট্র্যাজেডি ঠেকাতে ভূমধ্যসাগরীয় অঞ্চলে সমন্বিত অভিবাসন নীতি প্রয়োজন।

এমএমআর

ইতালির স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধের উদ্যোগ

হুথির হামলায় যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, লোহিত সাগরে মিশন বাড়াতে চায় ইতালি

নেদারল্যান্ডসে অভিবাসনবিরোধী বিক্ষোভ, আটক ২৪

আরো জটিল হচ্ছে জেন-জিদের জীবন

মামদানির মডেল নিয়ে বার্লিনের নির্বাচনে এগিয়ে তুর্কি বংশোদ্ভূত এলিফ এরালপ

সুইডেনের জাতীয় নির্বাচনে বিরোধী জোটের জয়, সরকার গঠন নিয়ে জটিলতা

ইতালির সৈকতে শত বছরের ঐতিহ্য, নারী-পুরুষের মাঝে ১০ ফুট উঁচু দেয়াল

তানজানিয়ার পতাকাবাহী জাহাজে রুশ হামলার অভিযোগ, ক্যাপ্টেন নিহত

ইসলাম নিয়ে গণমাধ্যমের মিথ্যাচার ইউরোপকে বিপদে ফেলছে

বসনিয়ার কসাই ম্লাদিচের বীরোচিত শেষকৃত্য, জাতিসংঘের উদ্বেগ