হোম > বিশ্ব > ইউরোপ

মধ্যপ্রাচ্য থেকে আরো সেনা প্রত্যাহার জার্মানির

আমার দেশ অনলাইন

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র–ইসরাইলের চলমান যুদ্ধের সপ্তম দিনে মধ্যপ্রাচ্য থেকে আরো সেনা প্রত্যাহার করেছে জার্মানি। ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জার্মান সামরিক বাহিনী।

জার্মান সামরিক বাহিনীর এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানান, লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউনিফিলের অধীনে মোতায়েন করা জার্মান বুন্ডেসভেয়ার সেনাদের একটি অংশ নিরাপত্তা পরিস্থিতির কারণে সরিয়ে নেওয়া হচ্ছে।

এর আগেই উত্তর ইরাকের এরবিল শহরে জার্মানির সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছিল।

জার্মান গণমাধ্যম আরএনডি জানিয়েছে, বাহরাইনে অবস্থান করা জার্মান সেনারা ইতোমধ্যে দেশে ফিরে গেছে এবং কুয়েত থেকে সেনা প্রত্যাহারের প্রস্তুতিও চলছে।

প্রতিবেদনটিতে আরো বলা হয়, বাগদাদে জার্মান দূতাবাসে কর্মরত কিছু সেনা ও কর্মকর্তাকে নিরাপত্তার কারণে জর্ডানে স্থানান্তর করা হয়েছে। তবে এ বিষয়ে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

বর্তমানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রায় ৫০০ জার্মান সেনা মোতায়েন রয়েছে, যার বেশিরভাগই ইরাক ও জর্ডানে অবস্থান করছে। তবে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে কিছু ঘাঁটি থেকে সেনা সরিয়ে নেওয়া এবং উপস্থিতি কমিয়ে আনা হয়েছে।

এসআর

নির্বাচনে পরাজয়ের পর ক্ষমতা ধরে রাখতে অভ্যুত্থানের চেষ্টা নেতানিয়াহুর

ফ্রান্সে রাজপথে সাড়ে পাঁচ লাখ মানুষ, বাজেট নিয়ে চাপে সরকার

ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভের ডাক, মাঠে নামছেন ৭ লাখের বেশি মানুষ

জার্মানিতে জেন-জি বিক্ষোভে উগ্রপন্থিদের অনুপ্রবেশের অভিযোগ সরকারের

ফ্রি প্যালেস্টাইন কনসার্ট শেষ করলেন শিল্পী ম্যাকলমোর

রাশিয়া ও ইউক্রেনের জরুরি সতর্কতা অ্যাপে সাইবার হামলা

তুরস্ক সফরে গিয়ে আয়া সোফিয়ায় নামাজ পড়তে চান লন্ডনের মেয়র সাদিক খান

ইতালিতে সরকারের সামরিক ব্যয় কমিয়ে জনসেবায় বিনিয়োগের দাবি

ইরান যুদ্ধের প্রভাব, তলানিতে জার্মানির গ্যাসের মজুত

জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ফ্রান্স, গ্রেপ্তার ৫৬৫