হোম > বিশ্ব > ইউরোপ

মস্কো লক্ষ্য করে রাতে ৩৯০টির বেশি ড্রোনের হামলার চেষ্টা: মেয়র

আমার দেশ অনলাইন

মস্কো অঞ্চল লক্ষ্য করে গত রাতে ৩৯০টির বেশি ড্রোন হামলার চেষ্টা চালানো হয়েছে। রাশিয়ার রাজধানীর মেয়র এ তথ্য জানান। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের কয়েক ঘণ্টা আগে এসব হামলা চলানো হয়।

মঙ্গলবার টেলিগ্রামে দেওয়া এক বার্তায় মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, ‘স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিট থেকে সকাল ৬টা ৩০ মিনিট পর্যন্ত মস্কো অঞ্চলের দিকে ৩৯০টির বেশি ড্রোন উড়ে আসে। এর বেশির ভাগই শহরে পৌঁছানোর আগেই আকাশ প্রতিরক্ষা বাহিনী নিষ্ক্রিয় করে। মস্কোর দিকে আসার সময় শত্রুপক্ষের ৮১টি মানববিহীন আকাশযান (ইউএভি) ধ্বংস করা হয়েছে।’ মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভও জানান, ড্রোন হামলায় চেখভ শহর ও ভাউলোভো গ্রামের আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এসআর

রাজ্য নির্বাচনে বড় ধাক্কা খেলেও পদ ছাড়ছেন না জার্মানির চ্যান্সেলর

জার্মানিতে গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে নতুন আলোচনা শুরু

ইতালির স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধের উদ্যোগ

হুথির হামলায় যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, লোহিত সাগরে মিশন বাড়াতে চায় ইতালি

নেদারল্যান্ডসে অভিবাসনবিরোধী বিক্ষোভ, আটক ২৪

আরো জটিল হচ্ছে জেন-জিদের জীবন

মামদানির মডেল নিয়ে বার্লিনের নির্বাচনে এগিয়ে তুর্কি বংশোদ্ভূত এলিফ এরালপ

সুইডেনের জাতীয় নির্বাচনে বিরোধী জোটের জয়, সরকার গঠন নিয়ে জটিলতা

ইতালির সৈকতে শত বছরের ঐতিহ্য, নারী-পুরুষের মাঝে ১০ ফুট উঁচু দেয়াল

তানজানিয়ার পতাকাবাহী জাহাজে রুশ হামলার অভিযোগ, ক্যাপ্টেন নিহত