হোম > বিশ্ব > ইউরোপ

সরবরাহ শঙ্কায় ইউরোপে গ্যাসের দাম বাড়ল

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে জ্বালানি সরবরাহ ব্যাহত হতে পারে—এমন আশঙ্কায় ইউরোপ ও যুক্তরাজ্যজুড়ে প্রাকৃতিক গ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। খবর আল-জাজিরার।

বাজার বিশ্লেষকদের মতে, বিশ্বের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে ইরান মাইন স্থাপন শুরু করেছে—এমন কিছু অসমর্থিত প্রতিবেদনের পর থেকেই জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দেয়। এই প্রণালীটি বিশ্বজুড়ে তেল ও গ্যাস পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। ফলে এখানে যেকোনো ধরনের বিঘ্ন ইউরোপ ও এশিয়ায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে বড় প্রভাব ফেলতে পারে।

সকালের লেনদেনে ইউরোপীয় গ্যাসের দাম প্রায় ৫.৭ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। একই সময়ে যুক্তরাজ্যের প্রধান পাইকারি গ্যাস চুক্তির দামও প্রায় ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এর মধ্যেই পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে যখন যুক্তরাষ্ট্রের সেন্টাল কমান্ড (সেন্টকম) জানায়, মার্কিন বাহিনী জলপথের কাছে মাইন স্থাপনকারী ১৬টি ইরানি জাহাজকে “নির্মূল” করেছে।

বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালীতে নিরাপত্তা পরিস্থিতি অবনতির আশঙ্কা তৈরি হলে তা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ঘিরে আন্তর্জাতিক বাজারে উদ্বেগ আরও বাড়ছে।

সৌদি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

রূপালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের ৩২তম সভা

বৃষ্টির প্রবণতা বাড়বে সারাদেশে, থাকবে ভাদ্রের তালপাকা গরমও

ইস্টার্ন ব্যাংকের বন্ডে ৫০ কোটি টাকা বিনিয়োগ করল মেটলাইফ

রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য নিরাপত্তার চ্যালেঞ্জ: প্রতিরক্ষা উপদেষ্টা

আর্থিক সচেতনতায় সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির ছাত্রীদের পাশে প্রাইম ব্যাংক

পার্লামেন্টই হবে রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু, বিরোধীদলকে সম্পাদকদের পরামর্শ

ইউরোপীয় দুই আইনপ্রণেতাকে দেশে ঢুকতে দিল না ইসরাইল

মাগুরার শিশু হত্যা: ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

সন্দ্বীপে ব্যবসায়ী গুলিবিদ্ধ