হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়া যেভাবে ইরানকে সহায়তা করছে

আমার দেশ অনলাইন

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পক্ষে পশ্চিমা অনেক দেশ সরাসরি সমর্থন দিলেও তেহরানের ঘনিষ্ঠ মিত্র মস্কো নীরব ভূমিকা পালন করছে। যদিও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার কড়া নিন্দা জানিয়েছে মস্কো।

তবে মার্কিন কর্মকর্তাদের অভিযোগ, মধ্যপ্রাচ্যে মার্কিন জাহাজ, বিমান ও রাডার সিস্টেমের অবস্থান সম্পর্কে ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে রাশিয়া।

বিষয়টি সম্পর্কে অবগত সূত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, মস্কোর এ তথ্য মার্কিন বাহিনীর বিরুদ্ধে হামলা চালাতে তেহরানকে সহায়তা করছে। এ ধরনের সহায়তার মাধ্যমে রাশিয়া সরাসরি যুদ্ধে অংশ না নিলেও পরোক্ষভাবে সংঘাতে জড়িয়ে পড়ছে। তবে এ বিষয়ে মস্কো এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

ওয়াশিংটন পোস্টের সূত্রের দাবি, মস্কো সহায়তা দিলেও চীন ইরানকে একই রকম সহায়তা দিচ্ছে না বলে জানা গেছে।

গতকাল বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে চলমান যুদ্ধে রাশিয়ার কাছে এখন পর্যন্ত অস্ত্র সরবরাহের কোনো অনুরোধ করেনি ইরান।

মস্কো ইরানকে অস্ত্রসহ বস্তুগত সহায়তা দেয়ার পরিকল্পনা করছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে ইরানের পক্ষ থেকে কোনো অনুরোধ আসেনি। তেরানের সঙ্গে আমাদের দৃঢ় অবস্থান সবারই জানা এবং এই বিষয়ে কোনো পরিবর্তন হয়নি।’

আন্তর্জাতিক চোর চক্রের লক্ষ্যবস্তু কোটি ডলারের ‘রেসিং’ কবুতর

অবরোধের মধ্যেও হরমুজ প্রণালি অতিক্রম করল রাশিয়ান ‘সুপারইয়ট’

ইরানি নেতৃত্বের কাছে অপমানিত হচ্ছে যুক্তরাষ্ট্র: জার্মান চ্যান্সেলর

৪০ বছরের মধ্যে সর্বনিম্নে যুক্তরাজ্যের খুচরা বিক্রি

জীবাশ্ম জ্বালানি বন্ধে ৬০ দেশের প্রথম বৈশ্বিক সম্মেলন, আমন্ত্রণ পায়নি যুক্তরাষ্ট্র

জেট ফুয়েলের দাম বাড়ায় মে-জুনে ফ্লাইট বাতিল করছে ট্রান্সএভিয়া

পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়া যাচ্ছেন আরাগচি

দিল্লিতে উড্ডয়নের সময় ফ্লাইট বাতিল, জরুরি নির্গমনে আহত ৫

যারা যুদ্ধ করে তারা চোর, শান্তিপূর্ণ ভবিষ্যৎ চুরি করে : পোপ লিও

রাশিয়ার বিরুদ্ধে ‘পারমাণবিক সন্ত্রাসবাদের’ অভিযোগ জেলেনস্কির