হোম > বিশ্ব > ইউরোপ

ট্রাম্পের হুমকির মুখেই স্পেনের সঙ্গে ‘পূর্ণ সংহতি’ প্রকাশ ইইউ প্রধানের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকির প্রেক্ষাপটে ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কস্তা স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের এর সঙ্গে ফোনে কথা বলেছেন এবং স্পেনের প্রতি ইউরোপীয় ইউনিয়নের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে কস্তা জানান, “স্পেনের সাথে ইইউর পূর্ণ সংহতি প্রকাশ করার জন্য আমি সানচেজের সঙ্গে ফোনে কথা বলেছি।”

তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়ন সর্বদা নিশ্চিত করবে যে তার সদস্য রাষ্ট্রগুলোর স্বার্থ সম্পূর্ণরূপে সুরক্ষিত থাকে। একই সঙ্গে ব্লকটি আন্তর্জাতিক আইনের নীতি এবং বিশ্বব্যাপী নিয়মভিত্তিক শৃঙ্খলার প্রতি তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

এর আগে, ইরানে হামলার সঙ্গে সম্পর্কিত মিশনের জন্য মার্কিন সামরিক ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ার কারণে স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এই ঘটনাকে কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক উত্তেজনা নতুন করে আলোচনায় এসেছে।

দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ হবে ৫০০ কিমি এক্সপ্রেসওয়ে

প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনে জরুরি নির্দেশনা

সোবোসলাইয়ের শেষ মুহূর্তের গোলে লিভারপুলের নাটকীয় ড্র

রোমাঞ্চকর জয়ে মারেসকা যুগের শুভসূচনা

গফরগাঁওয়ে তিন মাসে ৬ বার ট্রেন লাইনচ্যুত

স্টার্ক ঝড়ে দুদিনেই টেস্ট শেষ

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের

‘তিন শূন্য দিয়ে লিটনকে বিচার করছি না’

পররাষ্ট্রমন্ত্রীর শূন্যতা পূরণেই হুমায়ূন কবিরকে নিয়োগ

পাঁচ বছর পর মোংলা বন্দরে সিবিএ নির্বাচন, মাঠে নতুন রাজনৈতিক সমীকরণ