পিরামিডের আদলে অ্যাপার্টমেন্ট, বাঁকানো ভবন, থিয়েটারের বক্সের মতো বারান্দা আর সবুজে ঘেরা পথ রয়েছে ফ্রান্সের দক্ষিণ উপকূলে লা গ্রঁদ-মোত শহরে। আধুনিক স্থাপত্যপ্রেমীদের কাছেও এটি বিশেষ আকর্ষণের জায়গা।
স্থপতি জ্যাঁ বালাদুর এই শহরের নকশা ও কল্পনার মূল কারিগর ছিলেন। শহরটির প্রধান সৈকত পুয়াঁ জেরো। সৌরবিদ্যুতে চলে এখানকার ফেরিস হুইল। বাঁকানো দেয়াল, ঢালু অবয়ব আর অদ্ভুত জ্যামিতি রয়েছে শহরটিতে।
হোটেলটির বারান্দাগুলো থিয়েটারের বক্সের মতো ভবন থেকে বাইরে বেরিয়ে আছে। ২০১৪ সালে ফরাসি ফ্যাশন ডিজাইনার সিমন পোর্ত জাকেমুস শহরটিকে নিয়ে বই প্রকাশ করেন। স্থাপত্যই ফ্রান্সের সমুদ্রতীরের শহর লা গ্রঁদ-মোত এর প্রধান আকর্ষণ।
সূত্র: আর্ক ডেইলি