হোম > বিশ্ব > ইউরোপ

‘নিজেদের অপরাধ ঢাকতে’ আর্মেনীয় গণহত্যা ইস্যু টানছে ইসরাইল: তুরস্ক

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

প্রথম বিশ্বযুদ্ধের সময় আর্মেনীয়দের উপর চালানো গণহত্যাকে জাতিগত নির্মূল অভিযান হিসেবে আখ্যা দেওয়ায় রোববার তুরস্ক ইসরাইলের তীব্র সমালোচনা করেছে। তারা এটিকে নিজেদের অপরাধ ঢাকার একটি ‘রাজনৈতিক’ সিদ্ধান্ত বলে আখ্যা দিয়েছে।

রোববার এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইসরাইলি সরকার, যারা সমগ্র বিশ্বের চোখের সামনে ফিলিস্তিনি জনগণের উপর পরিকল্পিতভাবে নির্যাতন চালিয়েছে এবং গাজার জনগণের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে বিচারের সম্মুখীন, তারা ১৯১৫ সালের ঘটনাবলি নিয়ে রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে নিজেদের অপরাধ ঢাকার চেষ্টা করছে।

তুরস্কের দাবি, বিশ্বের সামনে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ধারাবাহিক নিপীড়ন চালানোর অভিযোগে অভিযুক্ত থাকা অবস্থায় আর্মেনীয়দের হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়া মূলত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ।

সূত্র: টাইমস অব ইসরাইল, আল-আরবিয়্যা।

যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটদের জয় কেন ইউরোপের ক্ষতির কারণ হতে পারে

ইউরোপে তরুণদের চেয়ে আট গুণ বেশি সম্পদ বয়স্কদের

১৬ দেশে ভ্রমণের বিষয়ে সতর্কতা জারি যুক্তরাজ্যের

শীতের আগে জ্বালানির নিরাপত্তা নিয়ে আলোচনায় বসছে ইইউ

স্পেনে দুই হাই-স্পিড ট্রেনের সংঘর্ষে নিহত ৬৪

স্পেনে দ্রুতগামী দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ১০

‘আমরা পুড়লে তোমরাও পুড়বে’, ইউরোপজুড়ে জেন-জিদের ক্ষোভের বিস্ফোরণ

কেন শিক্ষার্থীদের দাবির সমাধান করতে পারছে না ফ্রান্স

এখন কে চালাবে সার্বিয়া

ইহুদিদের আনা বর্ণবাদের অভিযোগ প্রত্যাখ্যান যুক্তরাজ্যের গ্রিন পার্টির