হোম > বিশ্ব > ইউরোপ

ইউরোপে গ্যাসের দাম বেড়েছে ৩৫ শতাংশ

আমার দেশ অনলাইন

উপসাগরীয় অঞ্চলে জ্বালানি অবকাঠামোতে হামলার জেরে ইউরোপে বেড়েছে গ্যাসের দাম। আজ বৃহস্পতিার ইউরোপীয় প্রাকৃতিক গ্যাসের দাম ৩৫ শতাংশ পর্যন্ত বেড়েছে।

বিশ্বব্যাপী নির্ধারিত মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১১২ ডলারে পৌঁছেছে। বুধবার ব্যারেলপ্রতি দাম ছিল ১০৭ দশমিক ৩৮ ডলার। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অপরিশোধিত তেলের দাম ৪৮ শতাংশের বেশি বেড়েছে। আর ১৩ মার্চের পর থেকে দাম ১০০ ডলারের নিচে নামেনি।

বৃহস্পতিবার সকালে যুক্তরাজ্যে গ্যাসের দাম ২০ শতাংশের বেশি বেড়ে গেছে।

বর্তমানে যুক্তরাজ্যে গ্যাসের দাম ২৩ শতাংশ বেড়েছে থার্ম প্রতি ১৭১ পেনিতে দাঁড়িয়েছে।

অন্যদিকে তেলের বাজারদর প্রায় ৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১৩ ডলারে লেনদেন হচ্ছে।

কাতারের রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি প্রতিষ্ঠান জানিয়েছে, ইরানের দুই দফা হামলায় কাতারের প্রধান গ্যাস হাব বা কেন্দ্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান/বিবিসি

দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ হবে ৫০০ কিমি এক্সপ্রেসওয়ে

প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনে জরুরি নির্দেশনা

সোবোসলাইয়ের শেষ মুহূর্তের গোলে লিভারপুলের নাটকীয় ড্র

রোমাঞ্চকর জয়ে মারেসকা যুগের শুভসূচনা

গফরগাঁওয়ে তিন মাসে ৬ বার ট্রেন লাইনচ্যুত

স্টার্ক ঝড়ে দুদিনেই টেস্ট শেষ

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের

‘তিন শূন্য দিয়ে লিটনকে বিচার করছি না’

পররাষ্ট্রমন্ত্রীর শূন্যতা পূরণেই হুমায়ূন কবিরকে নিয়োগ

পাঁচ বছর পর মোংলা বন্দরে সিবিএ নির্বাচন, মাঠে নতুন রাজনৈতিক সমীকরণ