হোম > বিশ্ব > ইউরোপ

এবার ইউরোপের দেশে ইরানের হামলা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে ইহুদিবাদী ভূখণ্ড লক্ষ্যবস্তু করার পাশাপাশি মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট প্রায় সব স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। তবে এবার ইউরোপের দেশ সাইপ্রাসকে টার্গেট করেছে ইরান।

ভৌগোলিকভাবে এশিয়ার পশ্চিমে অবস্থিত ছোট্ট দেশটিতে দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের সেনাবাহিনী। এ তথ্য নিশ্চিত করে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেন, ইরান সাইপ্রাসের অভিমুখে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যেখানে ব্রিটিশ সৈন্যরা মোতায়েন আছে।

তিনি বলেন, তবে ক্ষেপণাস্ত্রগুলো উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওই দ্বীপে অবস্থিত ব্রিটিশ স্থাপনাগুলোকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

হামলা প্রসঙ্গে হিলি বলেন, ‘আমরা মোটামুটি নিশ্চিত যে আমাদের ঘাঁটিগুলোকে লক্ষ্য করে এগুলো ছোড়া হয়নি।’

তিনি আরো বলেন, এই হামলার ধরন দেখে মনে হচ্ছে যে ইরানের এই প্রতিশোধমূলক হামলা কতটা ‘বিবেচনাহীন’।

তিনি জানান, বাহরাইনে আক্রান্ত স্থানগুলোর কাছাকাছি প্রায় ৩০০ ব্রিটিশ সৈন্য মোতায়েন আছেন।

সাইপ্রাস ভৌগোলিকভাবে পশ্চিম এশিয়ায় পড়লেও এটি ইউরোপীয় ইউনিয়নের (ইউ) সদস্য রাষ্ট্র। এটি ২০০৪ সালের ১ মে এই জোটে যোগ দেয়।

সাইপ্রাস ২০০৮ সালের ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ইউরো মুদ্রা গ্রহণ করে এবং বর্তমানে এটি ইউরোজোনেরও অন্তর্ভুক্ত।

পশ্চিম এশিয়ার দেশ সাইপ্রাসের সঙ্গে ইসরাইলের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। সেখানে ইসরাইলের বিপুল বিনিয়োগ ও সম্পত্তি আছে। এছাড়া তেল আবিব আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা দিলে তাদের উড়োজাহাজের বহরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সম্পদ সেখানে লুকিয়ে রাখে বলে কথিত আছে। এ কারণে দেশটিকে ইসরাইলের গুদামঘরও বলা হয়। এ কারণে গত বছরের জুনের ১২ দিনের যুদ্ধের সময়ও সাইপ্রাসে হামলা করেছিল ইরান। সূত্র: দ্য এক্সপ্রেস

হরমুজ প্রণালির নিরাপত্তা পুনরুদ্ধারে সহায়তা করতে প্রস্তুত অস্ট্রেলিয়া

তুরস্কে কূটনৈতিক বৈঠক: এক টেবিলে মিসর, পাকিস্তান ও সৌদি আরব

হরমুজ প্রণালিতে যুক্তরাজ্য-ফ্রান্সের যৌথ মিশন নিয়ে যা জানা গেল

হরমুজ প্রণালি নিয়ে সতর্ক থাকার আহ্বান আইএমও মহাসচিবের

হরমুজ প্রণালি খোলা রাখা অগ্রগতির ইতিবাচক পদক্ষেপ: জাতিসংঘ মহাসচিব

আশা, স্বপ্ন আর শঙ্কা নিয়ে অভিবাসীদের বৈধ করার প্রক্রিয়া শুরু স্পেনে

হরমুজ মিশনে মিত্রদের একত্রিত করছেন ম্যাক্রোঁ ও স্টারমার

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, শিশুসহ নিহত ১৭

তুরস্কের স্কুল শ্যুটারের হোয়াটসঅ্যাপের ছবিতে মার্কিন গণহত্যাকারীর নাম

রাশিয়ার নতুন হামলায় ইউক্রেনে নিহত ১৪