হোম > বিশ্ব > ইউরোপ

রেজা পাহলভির সঙ্গে বৈঠক করলেন জেলেনস্কির

আমার দেশ অনলাইন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ফ্রান্সের প্যারিসে ইরানের শেষ শাহ মোহাম্মদ রেজা পাহলভির জ্যেষ্ঠ পুত্র রেজা পাহলভির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে ইরানের বর্তমান পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের কথিত “সন্ত্রাসী শাসনব্যবস্থা”র বিরুদ্ধে পরিচালিত অভিযানের বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি জানান, ইসরাইল-সমর্থিত হিসেবে পরিচিত পাহলভি ও তার দল ইরানের ভেতর থেকে তারা যে বার্তাগুলো পাচ্ছেন তাকে সে সম্পর্কে অবহিত করেছেন।

জেলেনস্কি বলেন, ইরানি শাসনব্যবস্থার শীর্ষ পর্যায় ইতোমধ্যে উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে। তিনি আরও বলেন, “এই পরিস্থিতি থেকে যেন ইরানি সরকার কোনো সুবিধা না পায় এবং ইরানের সাধারণ মানুষ যেন তাদের জীবন রক্ষায় বেশি সুরক্ষা ও নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের আরও সুযোগ পায়—এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

রেজা পাহলভি হলেন ইরানের শেষ সম্রাট মোহাম্মদ রেজা শাহ পাহলভির ছেলে, যিনি ইরানি বিপ্লবের (১৯৭৯) সময় ক্ষমতাচ্যুত হন।

এর আগে জেলেনস্কি মন্তব্য করেছিলেন যে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ইউক্রেনের জন্য “কোনো ভালো ফল বয়ে আনছে না।”

সূত্র: আল জাজিরা

এসআর

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির

একদিনে হামের উপসর্গে আরো ৫ মৃত্যু

কথিত মাদক পাচারকারী নৌযানে মার্কিন হামলা, নিহত দুই

শ্বশুরের কুলখানিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় জামাতা নিহত

৭ জানুয়ারি নয়, এসএসসি ও সমমান পরীক্ষা শুরু ১৪ মার্চ

হরিরামপুরে যুবদল নেতার বিরুদ্ধে মানববন্ধন

ইরান সফরে পাক সেনাপ্রধান, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক

তিন বছরে ঢাবিতে চীনা শিক্ষার্থী বেড়েছে ৭৩ শতাংশ

সালাহর জোড়া গোলে জিতল ট্রাবজোনস্পোর

সাতকানিয়ার ইউএনওর সাংবাদিকদের নিয়ে বিরূপ মন্তব্য