হোম > বিশ্ব > ইউরোপ

ইহুদিদের আনা বর্ণবাদের অভিযোগ প্রত্যাখ্যান যুক্তরাজ্যের গ্রিন পার্টির

আমার দেশ অনলাইন

ছবি: আলজাজিরা

যুক্তরাজ্যের গ্রিন পার্টি অব ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের বিরুদ্ধে ‘বর্ণবাদী’ সংগঠন হিসেবে কাজ করার অভিযোগ তুলেছে ব্রিটিশ ইহুদিদের বৃহত্তম সংগঠন বোর্ড অব ডেপুটিজ অব ব্রিটিশ জিউস। দলটির ‘জায়নবাদই হলো বর্ণবাদ’ নীতির সমালোচনা করে সংগঠনটি এ অভিযোগ তোলে।

বোর্ড অব ডেপুটিজ বলেছে, গ্রিন পার্টির এ ঘোষণাটি ‘ইহুদিবিদ্বেষী’ এবং এর ফলে দলটি একটি ‘বর্ণবাদী দলে’ পরিণত হয়েছে। সংগঠনটির ভাষ্য, এ ধরনের ঘোষণা ইহুদিদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর ক্ষেত্রে রাজনৈতিক বৈধতা তৈরি করে।

তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে গ্রিন পার্টি। দলটির এক মুখপাত্র বলেছেন, জায়নবাদী মতাদর্শে বিশ্বাসী হওয়ার কারণে কাউকে বৈষম্যের শিকার করা বা দল থেকে বাদ দেওয়ার নীতি গ্রিন পার্টির নেই।

ওই মুখপাত্র বলেন, ‘আমাদের সম্মেলনে গৃহীত প্রস্তাবে ফিলিস্তিনি জনগণের জাতিগত নিধন ও বাস্তুচ্যুতির বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান তুলে ধরা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বোর্ড অব ডেপুটিজের এই প্রস্তাব ও আমাদের দল সম্পর্কে দেওয়া বক্তব্য আমরা প্রত্যাখ্যান করছি। তবে এর ফলে গাজায় গণহত্যার বিরুদ্ধে কথা বলা এবং ইসরাইল সরকার ও দেশটির নেতাদের বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানানো থেকে আমরা বিরত হব না।’

সূত্র: আলজাজিরা

আরএ

নির্বাসন কাটিয়ে দেশে ফিরলেন নোবেলজয়ী মাচাদো

ইউরোপে ঝড়ে একজনের মৃত্যু, বিদ্যুৎহীন দেড় লাখের বেশি বাড়ি

দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয়

ফ্রান্সজুড়ে ৪ লাখ মানুষের বিক্ষোভ দমাতে ৭০ হাজার পুলিশ, গ্রেপ্তার ১ হাজার

ইসলামি শিল্পকলা ভালো লাগে, মুসলিমদের ভালো লাগে না—ইউরোপের দ্বিচারিতা

মুসলমানদের প্রবেশ নিষিদ্ধ করতে চান ট্রাম্পের ঘনিষ্ঠ তারচিনস্কি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ছায়ায় বুলগেরিয়ায় চলছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ

সার্বিয়ায় ক্ষমতাসীন ভুসিসকে চ্যালেঞ্জ জানাচ্ছে ছাত্র আন্দোলন

বিক্ষোভে উত্তাল ইতালি, মিলানে সেনা মোতায়েন

ফ্রান্সের বিক্ষোভে দেখা মিলল স্পাইডারম্যানসহ সব সুপারহিরোর