হোম > বিশ্ব > ইউরোপ

ইউরোপে গ্যাসের দাম বেড়েছে ৩০ শতাংশেরও বেশি

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

কাতারের রাস লাফান ও মেসাইইদ শিল্পনগরীর জ্বালানি স্থাপনায় ইরানি ড্রোন হামলার পর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন বন্ধ ঘোষণা করেছে কাতার এনার্জি। কাতারের জ্বালানি উৎপাদন বন্ধের পর ইউরোপে গ্যাসের দাম বেড়েছে ৩০ শতাংশেরও বেশি।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলার পর, পাল্টা জবাব দিচ্ছে ইরান।

গত কয়েকদিনে দফায় দফায় হামলা চালানো হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার, কুয়েত, বাহরাইন, সৌদি আরবে। এমন অবস্থার মধ্যে কাতারের জ্বালানি উৎপাদন বন্ধ হয়ে গেছে। এর ফলে ইউরোপে গ্যাসের দাম ৩০ শতাংশেরও বেশি বেড়েছে।

এর আগে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাস লাফান ও মেসাইইদের জ্বালানি-সংশ্লিষ্ট দুটি স্থাপনায় ড্রোন আঘাত হেনেছে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

পরবর্তীতে বিশ্বের শীর্ষ প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর একটি কাতারএনার্জি জানায়, তারা এলএনজি ও সংশ্লিষ্ট পণ্য উৎপাদন সাময়িকভাবে স্থগিত করেছে।

হামলার ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ এবং উৎপাদন কবে নাগাদ পুনরায় শুরু হবে সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

সূত্র: আলজাজিরা।

ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংকট চলছে: আইইএ প্রধান

যুক্তরাষ্ট্র ইরানের জাহাজ আটক করায় শান্তি আলোচনায় অনিশ্চয়তা

নেতানিয়াহুকে গ্রেপ্তারের ইঙ্গিত হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রীর

ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিলো ইইউ

ফিলিস্তিনপন্থিদের ওপর নজর রাখতে অক্সফোর্ডসহ ১২ বিশ্ববিদ্যালয়ে গোয়েন্দা নিয়োগ

যুদ্ধে রাশিয়ার সামরিক সহায়তার খবর অস্বীকার ইরানের

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১

ইসরাইল-গ্রিস-সাইপ্রাস জোট নিয়ে শঙ্কায় মুসলিম বিশ্ব: ফিদান

ইউক্রেনে বন্দুকধারীর হামলায় নিহত ৬, আহত ১৪

হরমুজ প্রণালির নিরাপত্তা পুনরুদ্ধারে সহায়তা করতে প্রস্তুত অস্ট্রেলিয়া