হোম > বিশ্ব > ইউরোপ

হরমুজ ইস্যুতে কূটনৈতিক সমাধান খুঁজছে ইউরোপীয় ইউনিয়ন

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

হরমুজ প্রণালি ঘিরে চলমান সংকট নিরসনে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ লক্ষ্যে ইইউর পররাষ্ট্রনীতির প্রধান কাজা কালাস ইরানসহ বিভিন্ন আঞ্চলিক শক্তির সঙ্গে আলোচনা করেছেন। খবর আলজাজিরার

রয়টার্সের বরাতে জানা যায়, রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে ফোনালাপ করেন কালাস। পাশাপাশি তুরস্ক, কাতার ও দক্ষিণ কোরিয়ার সঙ্গেও তিনি পৃথকভাবে কথা বলেন।

একজন ইইউ কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, চলমান সংকটের মধ্যে কূটনৈতিক সমাধানের পথ খুঁজতেই এসব আলোচনা করা হয়েছে।

ফোনালাপে চলমান যুদ্ধ পরিস্থিতি, জ্বালানি অবকাঠামোর ওপর হামলা এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ওপর বাড়তে থাকা আন্তর্জাতিক চাপ নিয়ে আলোচনা হয়। এর আগে গত বুধবারও কালাস আরাগচির সঙ্গে একই বিষয় নিয়ে কথা বলেছিলেন।

ইইউ কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোর ওপর নতুন করে হামলার হুমকি মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে কোটি মানুষের জীবনে প্রভাব ফেলতে পারে।

দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ হবে ৫০০ কিমি এক্সপ্রেসওয়ে

প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনে জরুরি নির্দেশনা

সোবোসলাইয়ের শেষ মুহূর্তের গোলে লিভারপুলের নাটকীয় ড্র

রোমাঞ্চকর জয়ে মারেসকা যুগের শুভসূচনা

গফরগাঁওয়ে তিন মাসে ৬ বার ট্রেন লাইনচ্যুত

স্টার্ক ঝড়ে দুদিনেই টেস্ট শেষ

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের

‘তিন শূন্য দিয়ে লিটনকে বিচার করছি না’

পররাষ্ট্রমন্ত্রীর শূন্যতা পূরণেই হুমায়ূন কবিরকে নিয়োগ

পাঁচ বছর পর মোংলা বন্দরে সিবিএ নির্বাচন, মাঠে নতুন রাজনৈতিক সমীকরণ