হোম > বিশ্ব > ইউরোপ

ইরানে হামলার জন্য নিজেদের ঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন

আমার দেশ অনলাইন

স্প্যানিশ পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস

স্পেনের ভূখণ্ডে অবস্থিত কোনো সামরিক ঘাঁটি থেকে ইরানে হামলা চালানো হয়নি এবং ভবিষ্যতেও হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে দেশটির সরকার।

সোমবার মাদ্রিদ স্পষ্ট করেছে যে, তাদের সার্বভৌমত্বের অধীনে থাকা এসব ঘাঁটির ওপর স্পেনের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম এল দিয়ারিওকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস জানান, রোটা এবং মোরন দে লা ফ্রন্টেরা ঘাঁটিগুলো মধ্যপ্রাচ্য সংঘাতের কোনো অভিযানে ব্যবহৃত হচ্ছে না। এই ধরনের কোনো মোতায়েনের জন্য স্পেন অনুমতি দেবে না বলেও তিনি স্পষ্ট করেন।

আলবারেস বলেন, ‘স্পেনের সার্বভৌমত্বের অধীনে থাকা ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্র বা জাতিসংঘের সনদের বাইরের কোনো কাজে ব্যবহৃত হবে না।’ তিনি আরও উল্লেখ করেন যে, ঘাঁটিগুলো যৌথভাবে ব্যবহারের নিয়ম থাকলেও চূড়ান্ত কর্তৃত্ব স্পেনের হাতেই থাকে। সাম্প্রতিক মার্কিন হামলাগুলোকে ‘একতরফা পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করে তিনি জানান, এ বিষয়ে মাদ্রিদকে আগে থেকে কিছুই জানানো হয়নি।

এদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ ইরান বিরোধী মার্কিন ও ইসরাইলের ‘একতরফা পদক্ষেপের’ সমালোচনা করেছেন। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক ব্যবস্থাকে আরও অনিশ্চিত ও প্রতিকূল করে তুলছে।

উদ্ভূত উত্তেজনা হরমুজ প্রণালীতে বিঘ্ন ঘটাতে পারে এবং তেলের দাম বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী। তিনি সব পক্ষকে উত্তেজনা প্রশমন ও কূটনীতির পথে হাঁটার আহ্বান জানান। একই সঙ্গে পারস্য উপসাগরীয় দেশগুলোতে ইরানের প্রতিশোধমূলক হামলারও নিন্দা জানিয়েছে স্পেন।

রুশ-নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় ইউক্রেনের হামলায় নিহত ৩

রুশ হামলার পর ইউক্রেনে ন্যাটো মহাসচিব মার্ক রুটে

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার হামলায় নিহত ২৩

রাশিয়ায় যাত্রীবাহী বাসে ইউক্রেনীয় ড্রোন হামলা, নিহত ৭

আটকের পর ফ্রান্সের বন্দরে পৌঁছেছে রাশিয়া-সংশ্লিষ্ট তেলবাহী ট্যাংকার

যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা সহায়তা ‘অপরিহার্য’: জেলেনস্কি

রাশিয়া রাতভর ৬৫৬টি ড্রোন ও ৭৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে: ইউক্রেন

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১০

৬৬ বছর আকাশে, এবার অবসরে বিশ্বের প্রবীণতম বিমানবালা

ফ্রান্স ও মিত্রদের হাতে রুশ তেলবাহী ট্যাংকার আটক : ম্যাক্রোঁ