হোম > বিশ্ব > ইউরোপ

ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার প্রস্তুতি নিতে হবে ইইউকে : ইতালির প্রধানমন্ত্রী

আমার দেশ অনলাইন

মধ্যপ্রাচ্য সংকটের অবসান না হলে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের জন্য প্রস্তুত থাকা উচিত বলে মন্তব্য করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

পার্লামেন্টে দেওয়া বক্তব্যে মেলোনি বলেন, “তেহরান যদি ভুল পথে চলতে থাকে, তাহলে ইউরোপীয় ইউনিয়নকে নতুন লক্ষ্যভিত্তিক পদক্ষেপের মাধ্যমে চাপ বাড়াতে প্রস্তুত থাকতে হবে।”

এদিকে, তিনি ইসরাইলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের ইতালি সম্পর্কিত মন্তব্যেরও তীব্র সমালোচনা করেন। মেলোনি বলেন, ওই মন্তব্য “ইতালির জন্য যেমন অগ্রহণযোগ্য, তেমনি ইসরাইলের জন্যও মর্যাদাহানিকর।”

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ইউরোপীয় দেশগুলো ইরানের প্রতি তাদের অবস্থান আরও কঠোর করার বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।

সূত্র: আল জাজিরা

এসআর

মানিব্যাগ ছিনিয়ে ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, মাদরাসা ছাত্রের হাত-পা বিচ্ছিন্ন

দশমিনায় তেঁতুলিয়া নদীর ভাঙনে বিলীন হচ্ছে শহররক্ষা বাঁধ ও সড়ক

গণভোটের রায় বাস্তবায়নে আমরা অপেক্ষায় থাকলাম

সরকারের ঘোষণার আগেই কর্মী পাঠানোর নামে প্রতারণা, রিক্রুটিং এজেন্সিকে সিলগালা

পদ্মা থেকে মাত্র ৩০০ মিটার দূরে স্কুল, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা

অদৃশ্য এক শক্তিতে ফ্যাসিবাদের সময় গ্যাস উত্তোলনের বিন্দুমাত্র চেষ্টা করা হয়নি

শ্রীপুরে ২৮৮ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ীকে কারাদণ্ড

ভারতে মুসলিম এলাকায় গুড়িয়ে দেওয়া হলো ৭০ বাড়ি

জাকিয়া খানের ৭৬ মাসের জেল ও ৬৮৩ কোটি টাকা ফেরতের নির্দেশ

বিরোধী দলকে সভাপতি না দিয়েই সব সংসদীয় কমিটি গঠন