হোম > বিশ্ব > ইউরোপ

ইরানকে ড্রোন সরবরাহ করছে রাশিয়া: ইউক্রেন

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে হামলায় ব্যবহারের জন্য ইরানকে রাশিয়া ‘শাহেদ’ ড্রোন সরবরাহ করছে বলে দাবি করেছেন ভলোদিমির জেলেনস্কি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, এটি ‘শতভাগ সত্য’ যে মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে ইরান রাশিয়ার তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করেছে। এছাড়া অঞ্চলীয় অন্যান্য দেশে হামলার সঙ্গে এই ড্রোনের যোগসূত্রও পাওয়া গেছে। তবে সব সময় স্পষ্ট নয় কে এই ড্রোনগুলো তৈরি করেছে।

মূলত ইরান প্রথমে শাহেদ ড্রোন তৈরি করে, যা ব্যয়বহুল ক্ষেপণাস্ত্রের তুলনায় অনেক সাশ্রয়ী। জেলেনস্কি দাবি করেছেন, ২০২২ সালের শরৎকাল থেকে রাশিয়ার ইউক্রেন আক্রমণে এই ড্রোনের ব্যাপক ব্যবহার দেখা যায় এবং রুশ বাহিনী তখন থেকে হাজার হাজার শাহেদ ড্রোন উৎক্ষেপণ করেছে।

শুরুতে ইরান সরবরাহ করলেও এখন রাশিয়া নিজেই শাহেদ ড্রোন তৈরি করছে। ইতিমধ্যে মার্কিন সামরিক বাহিনীসহ অন্যান্য দেশের সশস্ত্র বাহিনীও এই ড্রোন গ্রহণ করেছে। মার্কিন সামরিক বাহিনী মনে করছে, ইরানের বিরুদ্ধে চলমান অভিযানে এই ড্রোন ব্যবহার তাদের পরিকল্পনার অংশ।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

এসআর

নির্বাচনে পরাজয়ের পর ক্ষমতা ধরে রাখতে অভ্যুত্থানের চেষ্টা নেতানিয়াহুর

ফ্রান্সে রাজপথে সাড়ে পাঁচ লাখ মানুষ, বাজেট নিয়ে চাপে সরকার

ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভের ডাক, মাঠে নামছেন ৭ লাখের বেশি মানুষ

জার্মানিতে জেন-জি বিক্ষোভে উগ্রপন্থিদের অনুপ্রবেশের অভিযোগ সরকারের

ফ্রি প্যালেস্টাইন কনসার্ট শেষ করলেন শিল্পী ম্যাকলমোর

রাশিয়া ও ইউক্রেনের জরুরি সতর্কতা অ্যাপে সাইবার হামলা

তুরস্ক সফরে গিয়ে আয়া সোফিয়ায় নামাজ পড়তে চান লন্ডনের মেয়র সাদিক খান

ইতালিতে সরকারের সামরিক ব্যয় কমিয়ে জনসেবায় বিনিয়োগের দাবি

ইরান যুদ্ধের প্রভাব, তলানিতে জার্মানির গ্যাসের মজুত

জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ফ্রান্স, গ্রেপ্তার ৫৬৫