হোম > বিশ্ব > ইউরোপ

ইউরোপীয় প্রধানকে ‘ভণ্ডামি’ বন্ধের আহ্বান ইরানের

আমার দেশ অনলাইন

ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভন ডের লেনকে ‘ভণ্ডামি’ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

ভন ডার লেন তার এক বক্তব্যে বলেন, ‘ইরানের জনগণ স্বাধীনতা, মর্যাদা এবং নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার পাওয়ার যোগ্য।’

তার এই বক্তব্যের একটি ভিডিওর প্রতিক্রিয়ায় বাঘাই বলেন, ‘অনুগ্রহ করে ভণ্ডামি বন্ধ করুন।

ইতিহাসের ভুল পাশে দাঁড়িয়েই আপনি ক্যারিয়ার গড়েছেন। এ কারণে দখলদারি, গণহত্যা ও নৃশংসতাকে সবুজ সংকেত দিয়েছেন। এখন আবার ইরানিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন এবং যুদ্ধাপরাধকে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন।’

বাঘাই আরো অভিযোগ করেন, আইনের শাসন লঙ্ঘন ও নৃশংসতার মুখে ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্ব নীরব রয়েছে।

তার মতে, এই নীরবতা সহযোগিতারই শামিল।

ছয় বছর পরও আব্বুর কবরের পাশে জমে থাকা প্রশ্নগুলো

বাংলাদেশকে বিশ্বকাপে নেওয়ার স্বপ্ন দেখেন ডেক্লান ভাতৃদ্বয়

বৃষ্টি হতে পারে সারা দেশে

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী

আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান: মাহমুদুর রহমান

ইলম ভিশন একাডেমিতে সিরাতুন নবী (স.) উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

নবীজির আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের চরিত্র গঠনের আহ্বান ছাত্র জমিয়ত সভাপতির

নেপালে আকস্মিক বন্যায় নিহতের ঘটনায় জামায়াতের শোক

জোরারগঞ্জে ১১ চোরাই স্মার্টফোন উদ্ধার, গ্রেপ্তার ৩