হোম > বিশ্ব > ইউরোপ

ইরানে হামলায় বিশ্বনেতাদের প্রতিক্রিয়া

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলা এবং তেহরানের পাল্টা জবাবের পর বিশ্বনেতাদের প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। খবর আলজাজিরার

ইইউ কমিশন

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়ন মনে করিয়ে দিয়েছেন, যে ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যে ইরানের ‘হত্যাকারী শাসনব্যবস্থার’ বিরুদ্ধে ‘ব্যাপক নিষেধাজ্ঞা’ আরোপ করেছে। তিনি সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক আইন পুরোপুরি মেনে চলার আহ্বান জানান।

ইতালির

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির কার্যালয় ইরানের বেসামরিক জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে এবং নাগরিক ও রাজনৈতিক অধিকার সম্মানের দাবি পুনর্ব্যক্ত করেছে। উত্তেজনা কমাতে মিত্র ও আঞ্চলিক নেতাদের সঙ্গে মেলোনি পরামর্শ করবেন বলেও জানানো হয়।

অস্ট্রেলিয়ার

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, তার দেশ “দমন-পীড়নের বিরুদ্ধে সংগ্রামে সাহসী ইরানি জনগণের পাশে রয়েছে” এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে সমর্থন করে।

রাশিয়া

অন্যদিকে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পদক্ষেপকে ‘বেপরোয়া’ আখ্যা দিয়ে বলেছে, এগুলো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। মস্কো রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে।

এর আগে যুক্তরাজ্য সরকারের এক মুখপাত্র বলেন, তারা ‘বৃহত্তর আঞ্চলিক সংঘাতে আরও উত্তেজনা’ দেখতে চায় না এবং যুক্তরাজ্য নিজেদের স্বার্থ রক্ষায় প্রস্তুত রয়েছে।

মে দিবসে মার্কিন-ইসরাইলবিরোধী স্লোগানে উত্তাল ইউরোপ-এশিয়া

ইরানকে টোল দিলেই মার্কিন নিষেধাজ্ঞা

জার্মানি থেকে ৫ হাজার মার্কিন সেনা প্রত্যাহারের নির্দেশ

গাজা শিশুদের শিল্পকর্মে যুদ্ধের ছাপ, এক খালি ক্যানভাসে হারানো স্বপ্ন

যুক্তরাষ্ট্রকে বন্ধুত্বের বার্তা দিলেন জার্মান চ্যান্সেলর

হিটলারের মৃত্যু ঘিরে যেসব প্রশ্নের উত্তর মেলেনি আজও

বলিভিয়ায় বাস দুর্ঘটনায় অন্তত ৯ জনের প্রাণহানি

ওপেকে সংকট পরিস্থিতি, ভিয়েনায় বৈঠকে বাড়ছে অনিশ্চয়তা

জার্মানিতে মার্কিন সেনা কমানোর ইঙ্গিত ট্রাম্পের, ইরান ইস্যুতে বাড়ছে উত্তেজনা

উষ্ণতম বছর ২০২৫-এর পর শক্তিশালী এল নিনোর আশঙ্কা ইউরোপে