হোম > বিশ্ব > ইউরোপ

নিজের নেতৃত্ব টিকিয়ে রাখতে লড়াইয়ের ঘোষণা স্টারমারের

আমার দেশ অনলাইন

ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ফাইল ছবি

ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার সমর্থকদের জানিয়েছেন, লেবার পার্টিতে নিজের নেতৃত্ব টিকিয়ে রাখতে লড়াইয়ের জন্য প্রস্তুত তিনি। নেতৃত্ব বাছাইয়ের জন্য যদি কোনো ধরনের প্রতিযোগিতা হয়, তাতে অংশগ্রহণ করবেন তিনি।

রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিতে এ খবর জানানো হয়।

এদিকে রোববার ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী ডেভিড লেমি জানান, লেবার পার্টিতে নেতৃত্ব নিয়ে কোনো প্রতিযোগিতা হলে কিয়ার স্টারমার তাতে অংশ নেবেন। তিনি বলেন, 'স্টারমার নিশ্চিত রয়েছেন, যদি কোনো প্রতিযোগিতা হয়, প্রতিযোগিতার জন্য আপনার ৮১ এমপির স্বাক্ষর লাগবে, তিনি ওই প্রতিযোগিতায় অংশ নেবেন।'

স্টারমার ও তার মিত্ররা যুক্তি দিয়ে আসছেন, কোনো প্রতিযোগিতা হলেই ব্রিটিশ প্রধানমন্ত্রী তার দায়িত্ব ছেড়ে দিতে পারেন না। তবে এখন প্রশ্ন তৈরি হয়েছে, স্টারমার আসলে কী করতে চাইছেন।

লেবার পার্টির নেতৃত্বের প্রতিযোগিতায় সম্প্রতি দলটির সদস্য ও গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহাম যুক্ত হতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করার পর নতুন করে ক্ষমতাসীন দলটিতে স্টারমারের প্রভাব চ্যালেঞ্জের মুখে পড়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী জানান, নেতৃত্বের এই প্রতিযোগিতা দল ও দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। দুই বছর আগে তিনি যে বিপুল ম্যান্ডেন্ট পেয়েছিলেন, তা তাকে পূরণ করতে হবে।

এদিকে স্থানীয় নির্বাচনে ফল বিপর্যয়ের পর লেবার পার্টিতে স্টারমারের নেতৃত্ব ছাড়ার দাবি বাড়ছে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পদত্যাগের জন্য তার প্রতি আহ্বান জানানো হচ্ছে। এ নিয়ে অনেক কিছুই নির্ভর করছে আগামী ১৮ জুন মাকেরফিল্ড উপনির্বাচনের ওপর। দলের নেতৃত্বে শক্তিশালী অবস্থান তৈরি করতে এ নির্বাচনে অ্যান্ডি বার্নহামকে জয়লাভ করতে হবে।।

যদিও এখনো লেবার পার্টিতে নেতৃত্বকে সরাসরি চ্যালেঞ্জ করা হচ্ছে না, বৃহস্পতিবার বিবিসির এক অনুষ্ঠানে বার্নহাম বলেন, তিনি দলের নেতৃত্বের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন।

তিনি বলেন, 'আমার মনে হয় নেতৃত্বের জন্য নতুন প্রতিযোগিতা শুরু হবে। যদি তা হয়, আমি তাতে অংশ নেব। তবে আমাকে পার্লামেন্টে লেবার পার্টির সদস্যদের এ বিষয়ে উদ্যোগ নিতে রাজি করাতে হবে।'

হরমুজ ইস্যুতে যাদের নিষেধাজ্ঞা দিল ইইউ

মাল্টার কাছে উদ্ধার অভিযানে সাগরে ডুবে ১১ অভিবাসীর মৃত্যু

নার্সকে বিয়ে করলেন রাজার ভাগ্নে

রুশ-নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় ইউক্রেনের হামলায় নিহত ৩

রুশ হামলার পর ইউক্রেনে ন্যাটো মহাসচিব মার্ক রুটে

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার হামলায় নিহত ২৩

রাশিয়ায় যাত্রীবাহী বাসে ইউক্রেনীয় ড্রোন হামলা, নিহত ৭

আটকের পর ফ্রান্সের বন্দরে পৌঁছেছে রাশিয়া-সংশ্লিষ্ট তেলবাহী ট্যাংকার

যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা সহায়তা ‘অপরিহার্য’: জেলেনস্কি

রাশিয়া রাতভর ৬৫৬টি ড্রোন ও ৭৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে: ইউক্রেন