হোম > বিশ্ব > ইউরোপ

ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে না জার্মানি: চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে জার্মানি সামরিকভাবে অংশ নেবে না বলে জানিয়েছেন দেশটির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস।

রাজধানী বার্লিনে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, জার্মানির সংবিধানিক কাঠামো অনুযায়ী এ যুদ্ধে অংশ নেওয়ার মতো কোনো অনুমোদন জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন বা ন্যাটোর পক্ষ থেকে নেই। শুরু থেকেই স্পষ্ট ছিল যে এই যুদ্ধ ন্যাটোর বিষয় নয়।

মের্ৎস বলেন, “যুক্তরাষ্ট্র ও ইসরাইল এই যুদ্ধ শুরুর আগে আমাদের সঙ্গে কোনো পরামর্শও করেনি। অন্যদিকে, ইরান প্রসঙ্গে সামরিক পদক্ষেপ নেওয়া হবে কি না—এ বিষয়েও কখনো যৌথ সিদ্ধান্ত হয়নি।”

তিনি আরও বলেন, “এই পরিস্থিতিতে জার্মানি কীভাবে সামরিকভাবে এতে জড়িত হতে পারে—সে প্রশ্নই ওঠে না।”

বিশ্লেষকদের মতে, জার্মানির এই অবস্থান ইউরোপের বড় শক্তিগুলোর মধ্যে যুদ্ধ নিয়ে মতপার্থক্যের ইঙ্গিত দিচ্ছে এবং মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে আন্তর্জাতিক কূটনীতিতে নতুন আলোচনা তৈরি করতে পারে।

সূত্র: আল জাজিরা

এসআর

ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ সত্বেও জার্মানিতে এসি ব্যবহারে অনীহা কেন

মস্কোর দিকে আসা ইউক্রেনের ৪৬ ড্রোন ভূপাতিত

দোহায় মার্কিন-ইরান বৈঠকের দাবি হোয়াইট হাউসের, নাকচ তেহরানের

জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, সন্দেহভাজন আটক

ইসরাইলের ‘আগ্রাসন’ বন্ধ হলেই মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি সম্ভব: তুরস্কের স্পিকার

জার্মানিতে জনসংখ্যা কমায় বাড়ছে রাজনৈতিক বিভাজন

ইংল্যান্ডে আশঙ্কাজনক হারে বাড়ছে মানসিক রোগী, চিকিৎসা প্রয়োজন ১০ লাখের বেশি শিশুর

ইউরোপে দাবদাহে ১৩০০ মৃত্যু

‘নিজেদের অপরাধ ঢাকতে’ আর্মেনীয় গণহত্যা ইস্যু টানছে ইসরাইল: তুরস্ক

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা নিয়ে সৌদি যুবরাজ ও ম্যাক্রোঁর ফোনালাপ