হোম > বিশ্ব > ইউরোপ

হরমুজ প্রণালিতে মাইন শনাক্তকরণ ড্রোন পাঠানোর পরিকল্পনা ব্রিটেনের

আমার দেশ অনলাইন

বিশ্ববাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালিতে ইরানের প্রভাব কমাতে মাইন শনাক্তকারী ড্রোন মোতায়েনের পরিকল্পনা করছে ব্রিটেন।

এর আগে ওই অঞ্চলে তেলবাহী ট্যাংকারের সুরক্ষায় মিত্র দেশগুলোর যুদ্ধজাহাজ মোতায়েনের আহ্বান জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে পণ্যবাহী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ‘নানা ধরনের বিকল্প’ খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, বিশ্বের মোট উত্তোলিত তেলের প্রায় ২০ শতাংশ প্রতিদিন এই জলপথ দিয়ে পরিবাহিত হয়।

প্রথমবারের মতো এই প্রস্তাবের খবর প্রকাশ করেছে দ্য সানডে টাইমস। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ব্রিটিশ রয়্যাল নেভির ‘মাইন অ্যান্ড থ্রেট এক্সপ্লোয়িটেশন গ্রুপ’ থেকে এসব ড্রোন মোতায়েন করা হতে পারে, যারা বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থান করছে। তবে ঠিক কতগুলো ড্রোন কার্যকর রয়েছে এবং এর মধ্যে কতটি মোতায়েন করা সম্ভব, তা এখনো নিশ্চিত নয়।

এদিকে, দ্য সানডে টেলিগ্রাফ জানিয়েছে, ইউক্রেনের জন্য বিশেষভাবে তৈরি করা ব্রিটিশ ইন্টারসেপ্টর ড্রোনগুলো ইরানের ‘শাহেদ’ ড্রোন প্রতিহত করতেও ব্যবহার করা হতে পারে।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

এসআর

নির্বাচনে পরাজয়ের পর ক্ষমতা ধরে রাখতে অভ্যুত্থানের চেষ্টা নেতানিয়াহুর

ফ্রান্সে রাজপথে সাড়ে পাঁচ লাখ মানুষ, বাজেট নিয়ে চাপে সরকার

ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভের ডাক, মাঠে নামছেন ৭ লাখের বেশি মানুষ

জার্মানিতে জেন-জি বিক্ষোভে উগ্রপন্থিদের অনুপ্রবেশের অভিযোগ সরকারের

ফ্রি প্যালেস্টাইন কনসার্ট শেষ করলেন শিল্পী ম্যাকলমোর

রাশিয়া ও ইউক্রেনের জরুরি সতর্কতা অ্যাপে সাইবার হামলা

তুরস্ক সফরে গিয়ে আয়া সোফিয়ায় নামাজ পড়তে চান লন্ডনের মেয়র সাদিক খান

ইতালিতে সরকারের সামরিক ব্যয় কমিয়ে জনসেবায় বিনিয়োগের দাবি

ইরান যুদ্ধের প্রভাব, তলানিতে জার্মানির গ্যাসের মজুত

জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ফ্রান্স, গ্রেপ্তার ৫৬৫