হোম > বিশ্ব > ইউরোপ

ইতালির ক্যাপ্রিতে বড় পর্যটক দল সীমিত করা হচ্ছে

আমার দেশ অনলাইন

ইতালির জনপ্রিয় পর্যটন দ্বীপ ক্যাপ্রি গ্রীষ্মকালীন মৌসুমে অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ করতে ৪০ জনের বেশি সদস্যের পর্যটক দলের প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

শহর পরিষদের অনুমোদিত নতুন নিয়ম অনুযায়ী:

২০ জনের বেশি সদস্যের দলের গাইডকে উচ্চ স্বরে লাউড স্পিকার ব্যবহার না করে ওয়্যারলেস হেডসেট ব্যবহার করতে হবে।

দলের শনাক্তকরণের জন্য গাইডরা আর ছাতা বা বড় আকৃতির কোনো চিহ্ন ব্যবহার করতে পারবে না, বরং ছোট ও মার্জিত সাইনবোর্ড বহন করতে হবে।

ক্যাপ্রি দ্বীপটি নেপলস উপসাগরে অবস্থিত এবং সাদা ভিলা, উপকূল, বিলাসবহুল হোটেল এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্বব্যাপী পরিচিত। দ্বীপের স্থায়ী বাসিন্দার সংখ্যা প্রায় ১৩ হাজার, কিন্তু গ্রীষ্মে প্রতিদিন প্রায় ৫০ হাজার পর্যটক ও দিনভ্রমণকারী এখানে ভিড় করেন।

ব্যবসায়ী সংগঠন অ্যাসকম কনফকমার্চিও ক্যাপ্রি নতুন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। সভাপতি লোরেঞ্জো কপোলা বলেছেন, ‘এই বিধিনিষেধ জনপ্রিয় এলাকাগুলোর ভিড় কমাতে একটি অত্যাবশ্যক হাতিয়ার, যা পথচারীদের জন্য যথাযথ স্থান পুনরুদ্ধারে সহায়ক হবে।’

এর আগে, ২০২৪ সালে ভেনিসে পর্যটক দলের সর্বোচ্চ সদস্যসংখ্যা ২৫ জন নির্ধারণ করা হয়েছিল। ক্যাপ্রির এই নতুন বিধিনিষেধও মূলত পর্যটক চাপ নিয়ন্ত্রণ ও দ্বীপের পরিবেশ ও সংস্কৃতি সংরক্ষণের উদ্দেশ্যেই আনা হয়েছে।

এসআর

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী

ফের বিক্ষোভে উত্তাল ফ্রান্স

৭২ ঘণ্টার জরুরি প্রস্তুতি নিতে ব্রিটিশদের প্রতি সরকারের আহ্বান

জার্মান গোয়েন্দাদের হাতে নজিরবিহীন ক্ষমতা দিল পার্লামেন্ট

মেয়র হতে পারেননি অবিবাহিত বলে, তিনিই হতে যাচ্ছেন দেশের প্রথম নারী প্রেসিডেন্ট

নিশীথ সূর্যের দেশ নরওয়ে, সুখী ও শান্তির জনপদ হয়ে উঠল যেভাবে

জার্মানিতে প্রথম নারী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন সাবেক হেলিকপ্টার প্রকৌশলী আইগনার

পৃথিবীকে হত্যা করা হচ্ছে, বাঁচাতে নিজেদেরই লড়তে হবে: গ্রেটা থুনবার্গ

সুইডেনে মা-বাবারা পাচ্ছেন ৪৮০ দিনের ছুটি, এই ব্যবস্থার নেপথ্যে কী

আকাশচুম্বী বাড়িভাড়ার প্রতিবাদে স্পেনে ১৪ বছর পর সাধারণ ধর্মঘট, রাজপথে লাখো মানুষ