হোম > বিশ্ব > ইউরোপ

শুক্রবারে ইরান-মার্কিন আলোচনা, নিশ্চিত করল সুইজারল্যান্ড

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা শুক্রবার সুইজারল্যান্ডের পাহাড়ি রিসোর্ট বুর্গেনস্টকে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে সুইস পররাষ্ট্র মন্ত্রণালয়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘বর্তমান পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনা এখনো এমনই রয়েছে যে, যুক্তরাষ্ট্র ও ইরান, মধ্যস্থতাকারী পাকিস্তান ও কাতার এবং অন্যান্য সংশ্লিষ্ট দেশের প্রতিনিধিরা আগামীকাল বুর্গেনস্টকে বৈঠকে বসবেন। সেখানে চুক্তি বাস্তবায়নের বিষয়ে প্রাথমিক আলোচনা হবে।’

তবে বৈঠকের সময়সূচি বা আলোচনার বিস্তারিত বিষয়ে মন্ত্রণালয় আর কোনো তথ্য দেয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে ইরান জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের স্বাক্ষরের পর সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের জন্য সুইজারল্যান্ডে কোনো সরাসরি বৈঠক হবে না।

তবে নতুন এই উদ্যোগে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠকে পাকিস্তান ও কাতারসহ অন্যান্য সংশ্লিষ্ট দেশ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে।

সূত্র: আলজাজিরা

এসআর

ইতালির স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধের উদ্যোগ

হুথির হামলায় যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, লোহিত সাগরে মিশন বাড়াতে চায় ইতালির

নেদারল্যান্ডসে অভিবাসনবিরোধী বিক্ষোভ, আটক ২৪

আরো জটিল হচ্ছে জেন-জিদের জীবন

মামদানির মডেল নিয়ে বার্লিনের নির্বাচনে এগিয়ে তুর্কি বংশোদ্ভূত এলিফ এরালপ

সুইডেনের জাতীয় নির্বাচনে বিরোধী জোটের জয়, সরকার গঠন নিয়ে জটিলতা

ইতালির সৈকতে শত বছরের ঐতিহ্য, নারী-পুরুষের মাঝে ১০ ফুট উঁচু দেয়াল

তানজানিয়ার পতাকাবাহী জাহাজে রুশ হামলার অভিযোগ, ক্যাপ্টেন নিহত

ইসলাম নিয়ে গণমাধ্যমের মিথ্যাচার ইউরোপকে বিপদে ফেলছে

বসনিয়ার কসাই ম্লাদিচের বীরোচিত শেষকৃত্য, জাতিসংঘের উদ্বেগ