হোম > বিশ্ব > ইউরোপ

ইরানে সামরিক পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি

ইউরোপীয় ইউনিয়নের সতর্কর্তা

আমার দেশ অনলাইন

ইরানের পারমাণবিক কর্মসূচি ইস্যুতে যেকোনো সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি বলে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন। পাশাপাশি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংকট কূটনৈতিক উপায়ে সমাধানের আহ্বান জানিয়েছে ইইউ। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

ইউরোপীয় কমিশনের মুখপাত্র আনোয়ার এল আনুনি সাংবাদিকদের বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক আলোচনায় অগ্রগতির খবরে আমরা আশান্বিত।’

তিনি জোর দিয়ে বলেন, ‘কূটনীতিই এগিয়ে যাওয়ার একমাত্র কার্যকর পথ। আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ নিরসনে ইরানের গুরুত্ব দেওয়ার এখনই সময়।’

সামরিক উত্তেজনা এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য গুরুতর প্রতিক্রিয়ার ঝুঁকি তৈরি হবে বলেও সতর্ক করে দেন তিনি।

তিনি বলেন, ইইউ মধ্যপ্রাচ্যে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান ইউরোপীয় কমিশনের মুখপাত্র ।

আনুনি বলেন, ‘মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকা এবং আন্তর্জাতিক আইন মেনে চলা সব পক্ষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

আরএ

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ মিছিল

আগ্রাসন চালালে কঠোর জবাব দেবে ইরান

ঢাকায় স্ত্রী-সন্তানসহ রামগঞ্জের মনির হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

গুগলে নিজের পরিচয় দেখাবেন যেভাবে, আছে ‘পিপল কার্ড’ সুবিধা

ইরানের ওপর ফের নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র

হরমুজে দিনে পার হচ্ছে মাত্র ৫ জাহাজ

বঙ্গোপসাগরে লঘুচাপ ঘনীভূত, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

ইরান যুদ্ধের ধাক্কায় বড় লোকসানে চীনের তিন এয়ারলাইন

মাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় সোমবার

গোল উৎসব করে লা লিগার শীর্ষে রিয়াল