হোম > বিশ্ব > ইউরোপ

গ্রিসে মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

গ্রিসে দাবানল নেভানোর অভিযানের সময় মাঝআকাশে দুটি হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে দুই ক্রু সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্থানীয় কর্তৃপক্ষ। নিহতরা হলেন একজন ডেনিশ পাইলট এবং গ্রিক ফায়ার সার্ভিসের একজন লিয়াজোঁ কর্মকর্তা। অপর হেলিকপ্টারে থাকা একজন ব্রিটিশ পাইলট এবং আরেকজন গ্রিক সমন্বয়ক অলৌকিকভাবে বেঁচে গেছেন।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, রাজধানী এথেন্স থেকে প্রায় ৬৫ কিলোমিটার পশ্চিমে অ্যাটিকা-বোয়োতিয়া সীমান্তে ছড়িয়ে পড়া বড় দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় ভাড়ায় নেওয়া দুটি বেল হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়। দুর্ঘটনার ভিডিওতে দেখা যায়, একটি হেলিকপ্টার অপরটির রোটরে আঘাত করলে সেটিতে আগুন ধরে যায় এবং উভয় হেলিকপ্টারই একটি খাদে বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার পর একটি হেলিকপ্টারের দুই আরোহীকে জীবিত উদ্ধার করা হলেও অন্য হেলিকপ্টারের দুই আরোহীকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি লেখেন, গ্রিক সমন্বয়ক এবং ডেনিশ পাইলটের এই অকাল মৃত্যু ‘আমাদের সবাইকে গভীর শোকে নিমজ্জিত করেছে।’ একই সাথে তিনি নিহতের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে দেশজুড়ে সব বেল হেলিকপ্টারের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে এরিকসন এয়ার-ক্রেন, চিনুক হেলিকপ্টার এবং ক্যানাডাইয়ার ওয়াটার-বোম্বিং এয়ারক্রাফটগুলোর মাধ্যমে আগুন নেভানোর কাজ নিরবচ্ছিন্নভাবে চালিয়ে যাওয়া হচ্ছে।

এদিকে চলমান তাপপ্রবাহের মধ্যে গ্রিসের বিভিন্ন এলাকায় একাধিক দাবানল ছড়িয়ে পড়েছে। গত ৭২ ঘণ্টা ধরে পাঁচ শতাধিক দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। বিশেষজ্ঞরা বলছেন, অধিকাংশ দাবানলের সূত্রপাত মানুষের কারণে হলেও জলবায়ু পরিবর্তনের প্রভাবে দাবানল ছড়িয়ে পড়ার অনুকূল পরিবেশ আরও ঘন ঘন তৈরি হচ্ছে।

সূত্র: বিবিসি

এমএমআর

ইতালির স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধের উদ্যোগ

হুথির হামলায় যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, লোহিত সাগরে মিশন বাড়াতে চায় ইতালি

নেদারল্যান্ডসে অভিবাসনবিরোধী বিক্ষোভ, আটক ২৪

আরো জটিল হচ্ছে জেন-জিদের জীবন

মামদানির মডেল নিয়ে বার্লিনের নির্বাচনে এগিয়ে তুর্কি বংশোদ্ভূত এলিফ এরালপ

সুইডেনের জাতীয় নির্বাচনে বিরোধী জোটের জয়, সরকার গঠন নিয়ে জটিলতা

ইতালির সৈকতে শত বছরের ঐতিহ্য, নারী-পুরুষের মাঝে ১০ ফুট উঁচু দেয়াল

তানজানিয়ার পতাকাবাহী জাহাজে রুশ হামলার অভিযোগ, ক্যাপ্টেন নিহত

ইসলাম নিয়ে গণমাধ্যমের মিথ্যাচার ইউরোপকে বিপদে ফেলছে

বসনিয়ার কসাই ম্লাদিচের বীরোচিত শেষকৃত্য, জাতিসংঘের উদ্বেগ