হোম > বিশ্ব > ইউরোপ

প্যারিসে জি-৭ভুক্ত দেশগুলোর বাণিজ্যমন্ত্রীদের বৈঠক

আমার দেশ অনলাইন

জি-৭ভুক্ত দেশগুলোর বাণিজ্যমন্ত্রীরা মঙ্গলবার ও বুধবার প্যারিসে বৈঠকে বসছেন। তবে ইউরোপীয় যানবাহনের ওপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি এই বৈঠকের আনুষ্ঠানিক আলোচ্যসূচিতে নেই।

ফরাসির সভাপতিত্বে আয়োজিত জি-৭ বাণিজ্যমন্ত্রীদের এটি দ্বিতীয় বৈঠক। বৈঠকটি এমন সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার কারণে বৈশ্বিক অর্থনীতির চাপে রয়েছে। এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে সাধারণত বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল পরিবাহিত হয়।

ফ্রান্সের উপ-বাণিজ্যমন্ত্রী নিকোলাস ফোরিসিয়ারের কার্যালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও তার অর্থনৈতিক প্রভাব নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা বৈঠকে প্রাধান্য পাবে।

এদিকে, ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের ব্যক্তিগত গাড়ি ও ট্রাকের ওপর শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছেন। যদিও বিষয়টি আলাদাভাবে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার প্যারিসে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য কমিশনার মারোস শেফকোভিচের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, গত গ্রীষ্মে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি চুক্তি হয়, যেখানে ইউরোপীয় গাড়ি ও যন্ত্রাংশের ওপর মার্কিন শুল্ক সর্বোচ্চ ১৫ শতাংশে সীমাবদ্ধ রাখা হয়। যদিও অন্যান্য অনেক দেশের ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে।

ফরাসি দপ্তরের মতে, বর্তমানে এ বিষয়ে অতিরিক্ত প্রতিক্রিয়ার প্রয়োজন নেই এবং সময় হলে ইউরোপীয় দেশগুলো নিজেদের মধ্যে আলোচনা করবে—জি-৭ কাঠামোর ভেতরে নয়।

বুধবার জি-৭ভুক্ত দেশ—যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্রের মন্ত্রীরা চারটি মূল অগ্রাধিকার নিয়ে আলোচনা করবেন। এর মধ্যে অন্যতম হলো শিল্প খাতে অতিরিক্ত উৎপাদন মোকাবিলায় সমন্বিত ও কার্যকর কৌশল নির্ধারণ।

এসআর

ইতালির স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধের উদ্যোগ

হুথির হামলায় যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, লোহিত সাগরে মিশন বাড়াতে চায় ইতালি

নেদারল্যান্ডসে অভিবাসনবিরোধী বিক্ষোভ, আটক ২৪

আরো জটিল হচ্ছে জেন-জিদের জীবন

মামদানির মডেল নিয়ে বার্লিনের নির্বাচনে এগিয়ে তুর্কি বংশোদ্ভূত এলিফ এরালপ

সুইডেনের জাতীয় নির্বাচনে বিরোধী জোটের জয়, সরকার গঠন নিয়ে জটিলতা

ইতালির সৈকতে শত বছরের ঐতিহ্য, নারী-পুরুষের মাঝে ১০ ফুট উঁচু দেয়াল

তানজানিয়ার পতাকাবাহী জাহাজে রুশ হামলার অভিযোগ, ক্যাপ্টেন নিহত

ইসলাম নিয়ে গণমাধ্যমের মিথ্যাচার ইউরোপকে বিপদে ফেলছে

বসনিয়ার কসাই ম্লাদিচের বীরোচিত শেষকৃত্য, জাতিসংঘের উদ্বেগ