হোম > বিশ্ব > ইউরোপ

বলিভিয়ায় বাস দুর্ঘটনায় অন্তত ৯ জনের প্রাণহানি

আমার দেশ অনলাইন

বলিভিয়ার পশ্চিমাঞ্চলে বাস উল্টে অন্তত নয় জনের প্রাণহানি হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ২২ জন। বুধবার স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ তথ্য জানিয়েছে।

রাজধানী লা পাজ থেকে প্রায় ২৪০ কিলোমিটার দক্ষিণে ছোট শহর চালাকোলো এলাকায় ভোরের দিকে ওরুরো শহরের কাছে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। লা পাজ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

স্থানীয় ট্রাফিক পুলিশের প্রধান কর্নেল ন্যান্ডি তোররিকো রাষ্ট্রীয় টেলিভিশন বলিভিয়া টিভিকে বলেন, ‘আমাদের কাছে নয় জনের মৃত্যুর তথ্য আছে। আহত ২২ জনকে শহরের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।’

এই ঘটনায় মৃতদের মধ্যে একটি নবজাতকও রয়েছে।

চিকিৎসা কেন্দ্রে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয় বলে জানান তিনি।

দুর্ঘটনার কারণ এখনো তদন্তাধীন। তবে অতিরিক্ত গতি ও চালকের সতর্কতার ঘাটতির কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

দুর্ঘটনায় ২৪ বছর বয়সী চালকও আহত হয়েছেন।

সরকারি তথ্য অনুযায়ী, বলিভিয়ায় প্রতি বছর সড়ক দুর্ঘটনায় অন্তত ১ হাজার ৪০০ মানুষ মারা যান।

অধিকাংশ ক্ষেত্রেই চালকের অবহেলা ও যান্ত্রিক ত্রুটি এই দুর্ঘটনাগুলোর জন্য দায়ী।

এসআর

ওপেকে সংকট পরিস্থিতি, ভিয়েনায় বৈঠকে বাড়ছে অনিশ্চয়তা

জার্মানিতে মার্কিন সেনা কমানোর ইঙ্গিত ট্রাম্পের, ইরান ইস্যুতে বাড়ছে উত্তেজনা

উষ্ণতম বছর ২০২৫-এর পর শক্তিশালী এল নিনোর আশঙ্কা ইউরোপে

শোধনাগারগুলোকে জেট ফুয়েল উৎপাদন বাড়ানোর নির্দেশ ব্রিটেনের

রাজা চার্লস একমত যে ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়: ট্রাম্প

আন্তর্জাতিক চোর চক্রের লক্ষ্যবস্তু কোটি ডলারের ‘রেসিং’ কবুতর

অবরোধের মধ্যেও হরমুজ প্রণালি অতিক্রম করল রাশিয়ান ‘সুপারইয়ট’

ইরানি নেতৃত্বের কাছে অপমানিত হচ্ছে যুক্তরাষ্ট্র: জার্মান চ্যান্সেলর

৪০ বছরের মধ্যে সর্বনিম্নে যুক্তরাজ্যের খুচরা বিক্রি

জীবাশ্ম জ্বালানি বন্ধে ৬০ দেশের প্রথম বৈশ্বিক সম্মেলন, আমন্ত্রণ পায়নি যুক্তরাষ্ট্র