হোম > বিশ্ব > ইউরোপ

দোহায় একাধিক বিস্ফোরণ, ক্ষেপণাস্ত্র প্রতিহত করছে কাতার

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানের হামলার পর কাতারের রাজধানী দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দোহায় অবস্থানরত বার্তা সংস্থা এএফপির একজন প্রতিবেদক এ তথ্য জানিয়েছেন।

এর আগে দোহায় মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের ‘সতর্কতামূলক ব্যবস্থার’ অংশ হিসেবে অন্যত্র সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছিল কাতার।

আলজাজিরা তার প্রতিবেদকের বরাতে জানিয়েছে, কাতারের প্রতিরক্ষাব্যবস্থা আকাশসীমায় প্রবেশকারী ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করছে।

প্রতিবেদকের ভাষায়, তিনি চারটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। এরপর আরো ছয়টি বিস্ফোরণের শব্দ হলো। আর তারপর থেকে কমপক্ষে সম্ভবত ২০টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

তিনি জানান, ওপরের দিকে তাকালে আপনি দেখতে পাবেন যে ইন্টারসেপ্টরগুলো ইরানি ক্ষেপণাস্ত্র বা ড্রোন যেখানে আঘাত করেছে, সেখান থেকে পরিচিত ধোঁয়া বের হচ্ছে।

গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। জবাবে ইসরাইলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন স্থাপনা নিশানা করে হামলা চালাচ্ছে ইরান। চলতি সপ্তাহে সৌদি আরব ও কুয়েতে মার্কিন দূতাবাস হামলার শিকার হয়।

এছাড়া দুবাইয়ের মার্কিন কনস্যুলেটেও হামলা হয়েছে। এমন প্রেক্ষাপটে কাতারের দোহায় মার্কিন দূতাবাসের আশপাশে বসবাসকারী বাসিন্দাদের সরানোর প্রক্রিয়া শুরু হয়। এখন দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেল।

তথ্যসূত্র: বিবিসি, এএফপি, আলজাজিরা।

নবীনগরে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা ও লুটপাটের অভিযোগ

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

২২৪ কেজি গাঁজা ও বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৩

ইউক্রেনকে ৬১০ কোটি ইউরোর নতুন প্রতিরক্ষা সহায়তা অনুমোদন ইইউর

চিরনিদ্রায় শায়িত রফিক উল্লাহ, এমপির শোক

সার লুটের ঘটনায় তদন্ত কমিটি, ১১৫ বস্তা সার উদ্ধার

পদাতিক বাহিনীর মেরুদণ্ড হিসেবে কাজ করবে বীর ইউনিট: সেনাপ্রধান

ডান্সফ্লোর মাতাতে এলো দোলা ও নিলয়ের ‘কিসমত’

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি

২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মা-ছেলে আটক