হোম > বিশ্ব > ভারত

তৃণমূল নেতাকে জুতার মালা পরিয়ে গ্রাম ঘোরালেন বিক্ষুব্ধ এলাকাবাসী

কেটে দেওয়া হলো মাথার চুল

কলকাতা প্রতিনিধি

আগের সরকারের আমলে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের হাওড়ার শ্যামপুরে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগে স্থানীয় এক তৃণমূল নেতাকে জুতার মালা পরিয়ে গ্রাম ঘোরানোর পাশাপাশি তার মাথার চুল কেটে দেয় বিক্ষুব্ধ গ্রামবাসীরা।

অভিযুক্ত নেতার নাম সন্ন্যাসী মান্না। তিনি শ্যামপুরের আমড়দহ গ্রাম পঞ্চায়েত এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্রে জানা যায়, একশো দিনের কাজ, আবাসন প্রকল্পসহ বিভিন্ন সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নামে দীর্ঘদিন ধরে বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ ছিল সন্ন্যাসী মান্নার বিরুদ্ধে। সম্প্রতি এসব অভিযোগ নিয়ে ক্ষোভ চরমে পৌঁছালে গ্রামবাসীরা তার বাড়িতে গিয়ে তাকে বাইরে বের করে আনেন। এরপর উত্তেজিত জনতা তার মাথার চুল কেটে দেয়, গলায় জুতার মালা পরায় এবং কোমরে দড়ি বেঁধে তাকে গোটা গ্রাম ঘোরায়। এ সময় ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার ভিডিও ও ছবি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

তবে সন্ন্যাসী মান্না নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ পুরোপুরি অস্বীকার করেননি। তার দাবি, এলাকার উন্নয়নমূলক কিছু কাজের জন্য কয়েকজনের কাছ থেকে অর্থ নেওয়া হয়েছিল। তবে তিনি সেই অর্থ ফেরত দিতে প্রস্তুত রয়েছেন বলেও জানিয়েছেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সন্ন্যাসী মান্নাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। একই সঙ্গে তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ, জনরোষের কারণ এবং আইনশৃঙ্খলা ভঙ্গের ঘটনার বিষয়েও তদন্ত শুরু করেছে পুলিশ।

এআরবি

ভারতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো শতবর্ষী কবরস্থান

পরীক্ষার হলে চ্যাটজিপিটি ব্যবহার, ধরা পড়ার পর আইআইটি শিক্ষার্থীর আত্মহত্যা

১৮ জনকে মালদায় এনে বাংলাদেশে ঠেলে দেওয়ার পাঁয়তারা

পর্ষদের দ্বন্দ্বে গভীর সংকটে ভারতের টাটা গ্রুপ

বদলে গেল মমতার দলের নাম, পেল নতুন প্রতীক

মুসলমানদের প্রতি বৈষম্যের অভিযোগ করায় তৃণমূল নেত্রীর বিরুদ্ধে পুলিশের মামলা

মদ খাওয়ার টাকা দাবি, না দেওয়ায় উত্তরপ্রদেশে মুসলিম ব্যবসায়ীকে মারধর

‘ভোট চুরি, সরকার চুরির পর এবার দল চুরি’, বিজেপির নিন্দায় রাহুল

ভারতের আসামে ২৭ বাংলাদেশি আটক

ভারতীয় নারীকে বাংলাদেশে ‘পুশ আউট’, সরকারের কাছে জবাব চাইল আদালত