হোম > বিশ্ব > ভারত

অরুণাচল সীমান্তে বিদ্রোহীদের হামলা, ভারতীয় সেনা নিহত

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ভারতের অরুণাচল প্রদেশের ছাংলং জেলায় মিয়ানমার সীমান্তের কাছে বিদ্রোহীদের হামলায় আসাম রাইফেলসের এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরো চার জওয়ান আহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে সীমান্ত বেড়া নির্মাণের কাজ চলাকালে টহল দিচ্ছিলেন ২১ আসাম রাইফেলসের সদস্যরা। স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে সীমান্তসংলগ্ন এলাকায় তাদের লক্ষ্য করে হঠাৎ হামলা চালানো হয়।

হামলায় নিহত জওয়ানের নাম হাবিলদার জাংখোকাই কুকি। তার বয়স ৪২ বছর। আহত চার সদস্যকে পরে একটি সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে।

প্রাথমিকভাবে হামলার পেছনে এনএসসিএন (কে-ওয়াইএ) অথবা একই ধরনের কোনো বিদ্রোহী গোষ্ঠী জড়িত থাকতে পারে বলে ধারণা করছে নিরাপত্তা বাহিনী। তবে হামলার দায় এখনো কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।

ঘটনার পর ওই এলাকায় বিদ্রোহীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। হামলাকারীদের শনাক্ত ও আটক করতে সীমান্তসংলগ্ন এলাকায় তল্লাশি জোরদার করা হয়েছে।

অরুণাচল প্রদেশের ছাংলং জেলার ভারত-মিয়ানমার সীমান্ত দীর্ঘদিন ধরেই নিরাপত্তার দিক থেকে স্পর্শকাতর। সীমান্তের দুর্গম অঞ্চলটিতে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর চলাচলের কারণে মাঝেমধ্যেই উত্তেজনা ও সহিংসতার ঘটনা ঘটে।

সূত্র: এনডিটিভি

এআরবি

ভারতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্যকে গুলি করে হত্যা

পাকিস্তানের আকাশসীমায় বিমান চলাচলে নিষেধাজ্ঞা, বিপদে ভারত

ভারত-ইসরাইলের তৈরি অস্ত্রে নৃশংসতার শিকার গাজা-কাশ্মীর

গাজা অভিযানের সময় ইসরাইলকে অস্ত্রের যন্ত্রাংশ দিয়েছিল ভারত

‘গরু পশু নয়, আমাদের মা, যারা গরুকে পশু হিসেবে দেখেন, তাদের চিন্তা পশুসুলভ’

বায়ুদূষণ মোকাবিলায় দিল্লিতে চালু হচ্ছে ‘ওয়ার্ক ফ্রম হোম’

মামলা ধামাচাপা দিতে ২ কোটি টাকা ঘুষ দাবি, পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

জনপ্রিয় নারী কনটেন্ট ক্রিয়েটরের লাশ উদ্ধার, মিলল চাঞ্চল্যকর তথ্য

ভারতের প্রধান নির্বাচন কমিশনারের বাড়ির গেটে ‘ভোট চোর’ লিখে দিল কংগ্রেস

তৃণমূলের প্রতীক জোড়াফুল কে পাবে, তিন মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ সুপ্রিম কোর্টের